কুমিল্লার বরুড়া উপজেলায় বিজরা বাজার থেকে রহিমানগর পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্পের নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ২০২৪-২৫ অর্থবছরে শুরু হওয়া এই উন্নয়নকাজে দরপত্রের শর্ত অনুযায়ী মানসম্মত ইট, বালু ও খোয়া ব্যবহার না করার পাশাপাশি প্রটেকশন দেয়াল নির্মাণেও কারচুপির তথ্য পাওয়া গেছে।
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন বিজরা বাজার থেকে শুরু হয়ে ভায়া বাত্তেস্বর হয়ে পার্শ্ববর্তী চাঁদপুর জেলার কচুয়া উপজেলার রহিমানগর পর্যন্ত বিস্তৃত সড়কটির কাজ চলছে 'সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ (সিডি ডব্লিউ এসপি)' প্রকল্পের আওতায়। প্রায় ১৩ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে সম্পূর্ণ নতুনভাবে সড়কটি নির্মাণের দায়িত্ব পেয়েছে 'এম এস নিপা এন্টারপ্রাইজ' নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২০২৬ সালের ২৪ সেপ্টেম্বর এই সড়কের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
কৃষিনির্ভর এই এলাকার সড়কটির পাশে অসংখ্য খাল, পুকুর, ডোবা ও জলাশয় থাকায় স্থায়িত্ব রক্ষায় রিটেইনিং বা প্রটেকশন দেয়াল নির্মাণের বাধ্যবাধকতা ছিল দরপত্রে। নিয়ম অনুযায়ী সুরক্ষা দেয়ালের নিচে তিন ইঞ্চি সিসি ঢালাই দেওয়ার পাশাপাশি দেয়ালটিতে প্লাস্টার করার কথা উল্লেখ রয়েছে। তবে গত ১১ অক্টোবর একবাড়িয়া শাপলোলা, হেরপেটি ও বাত্তেস্বরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নির্মিত প্রটেকশন দেওয়ালে কোনো সিসি ঢালাই বা প্লাস্টার করা হয়নি। শাপলোলা এলাকায় সড়ক নির্মাণে ব্যবহৃত নিম্নমানের খোয়া রোলারের চাপেই গুঁড়ো হয়ে যেতে দেখা গেছে। এ ছাড়া ওই এলাকার মুক্তিযোদ্ধা রহিমের বাড়ির পাশে নির্মিত প্রটেকশন দেয়ালের লাগোয়া স্থান থেকে মাটি কেটে ফেলেছে ঠিকাদারের লোকজন।
নির্মাণকাজে এসব অনিয়মের বিষয়ে জানতে চাওয়া হলে বরুড়া উপজেলা প্রকৌশলী ঠিকাদারের পক্ষ নিয়ে প্রতিবেদককে উল্টো প্রশ্ন করে বলেন, "আপনি কি ইট চেনেন?" তবে সব অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, সড়কের কাজ শতভাগ সঠিক নিয়মেই বাস্তবায়ন করা হচ্ছে। অন্যদিকে কুমিল্লা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মফিজউদ্দিন বাবুল জানান, পুরো বিষয়টি বরুড়া উপজেলা প্রকৌশলী দেখভাল করছেন এবং এ বিষয়ে এখন পর্যন্ত তাঁর কাছে কোনো অভিযোগ আসেনি।
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৮: ৩৯আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৯: ৩৭
কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. কামারুল আরেফিনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের…
বাংলা পঞ্জিকার তিথির বিশেষ বিন্যাসে এবার দুই দিনে পড়েছে মহাসপ্তমী। রবিবার সূর্যোদয়ের পরও সপ্তমী তিথি…
বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামাল ও যন্ত্রপাতি স্থানীয় বাজারে বিক্রির মাধ্যমে মেসার্স উইলিয়ামস সোয়েটার্স লিমিটেড…
কক্সবাজারের উখিয়ায় অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় টুপটুপ রিসোর্টের মালিক মো. তানভীরসহ ২৩ জনের বিরুদ্ধে…
ছুটি কাটাতে কক্সবাজারের ইনানীতে গিয়ে রিসোর্টে অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ যশোরের মণিরামপুরের নাহিদুর রহমান, তার…
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়েছেন, তার দেশ বিদেশি আগ্রাসনের কাছে মাথা নত করবে না।…
This website uses cookies.