রূপগঞ্জে মহাসড়ক আটকিয়ে গণঅধিকার পরিষদের সমাবেশ ” ভোগান্তি
মোঃ মাহবুবুর রহমান,ব্যুরো প্রধান –ঢাকা বিভাগ :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক আটকিয়ে গণঅধিকার
পরিষদের গনসমাবেশের আয়োজন। যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন গণপরিবহন ও যাত্রি সাধারণ। শুক্রবার (২৩ মে) ভোর থেকেই উপজেলার ভুলতা গোলচত্বর এলাকায় ঢাকা সিলেট মহাসড়কটি বন্ধ করে সমাবেশের আয়োজন কার্যক্রম শুরু করা হয়। এতে করে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ঢাকা সিলেট মহাসড়কে ভুলতা গোলচত্ত্বরে গণসমাবেশের আয়োজন করা হয়। গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, গণঅধিকার পরিষদের চেয়ারম্যান ভিপি নুরুল ইসলাম নুর। প্রধান বক্তা হিসেবে থাকবেন কোন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
বৃহস্পতিবার রাত থেকেই মহাসড়কের পাশে চেয়ার ও স্টেজের মালামাল এনে রাখা হয়। শুক্রবার ভোট থেকে ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ করে সড়কের মাঝখানে স্টেজ তৈরির কাজ শুরু হয়। এতে করে সড়কের উভয় দিকে ভোর থেকেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ থেকে পথচারীরাও। এতে করে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ভুলতা গাউছিয়া মার্কেট, তাঁত বাজার, হাজী শপিং কমপ্লেক্স, রেদওয়ান টাওয়ারসহ হাট বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী। মহাসড়কের একপাশ বন্ধ হয়ে যাওয়ায় অন্য পাশ দিয়ে উল্টো পথে যানবাহন চলাচল করে যানজটের সৃষ্টি হচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, সমাবেশ করার জন্য রূপগঞ্জে অনেক মাঠ রয়েছে৷ ঢাকা সিলেট মহাসড়ক দেশে অন্যতম একটি ব্যস্ততম মহাসড়ক। এ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। এমন ব্যস্ততম একটি মহাসড়ক এভাবে দখল করে সমাবেশের আয়োজনের বিষয়টি নিন্দনীয়। মহাসড়ক দখল করে সমাবেশের আয়োজন করায় ঢাকা সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে আমরা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছি। এ সমাবেশের ব্যাপারে আমরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
রুপগঞ্জ উপজেলা গনঅধিকার পরিষদের সভাপতি কাউসার আহমেদ বলেন, আমরা স্থানীয় প্রশাসনকে চিঠি দিয়ে অনুমতি নিয়ে নিয়েছি। সড়কে স্টেজ করলেও আমরা বিকল্প হিসেবে যানবাহন চলাচলের ব্যবস্থা রেখেছি। এতে কোন সমস্যা হবে না।
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার সি সার্কেল মেহেদী ইসলাম বলেন, গণ অধিকার পরিষদ এর পক্ষ থেকে একটি সমাবেশ করবে বলে আমাদের কাছে একটি চিঠি দিয়েছে। তবে ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ করে স্টেজ করে সেখানে সমাবেশ করবে সেটা তো সম্পূর্ণ বেআইনি। বিষয়টি আমরা দেখছি।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…
This website uses cookies.