Header Premium (728×90)

জেলা/স্থানীয়

১৮ বছর পর জলঢাকার গন সংবর্ধনায় খালেদা জিয়ার ভাগ্নে তুহিন

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, বুরো চিপ রংপুর বিভাগ

নীলফামারীর জলঢাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন কে গন সংবর্ধনা প্রদান করেছে উপজেলা ও পৌর বিএনপি।

দীর্ঘ ১৮ বছর পর জলঢাকায় শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর আগমন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনাকে ঘিরে বিএনপির সকল নেতা কর্মীরা উৎসব মুখর হয়ে উঠে।

সোমবার দুপুরের পর থেকে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে আসতে থাকেন দলের নেতা-কর্মীরা।

সন্ধ্যায় তিনি জলঢাকায় সমাবেশ স্থলে আসলে তাকে বিএনপি সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে স্লোগানে বরণ করে নেন। জলঢাকা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। ে সময় বক্তাব্যে তিনি বলেন, “বর্তমান সরকার জনগণের মতামতকে উপেক্ষা করে রাষ্ট্র ক্ষমতা ধরে রেখেছে।দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে।” তিনি আরও বলেন, “বিএনপি যে ৩১ দফা সংস্কারের রূপরেখা দিয়েছে, তা বাস্তবায়ন হলে দেশের জনগণ সত্যিকারের গণতন্ত্রের স্বাদ ফিরে পাবে। ”তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, প্রতিটি রাজনৈতিক দলকে সমান সুযোগ দেওয়া উচিত। অতীতে যে ভুলই হোক না কেন, নিষিদ্ধ নয় বরং গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই তার জবাব দেওয়া উচিত।” সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ময়নুল ইসলাম, সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Md Omor Sunny

Recent Posts

নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ

রাঙামাটির বাঘাইছড়িতে অবস্থিত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র নিরাপত্তার খাতিরে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রবিবার…

3 minutes ago

মক্কা-মদিনার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মিজানুর রহমান আজহারী

সৌদি আরবের পবিত্র ভূমিতে হামলা এবং সেখানে ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ…

14 minutes ago

ভৈরবে ট্রাক্টর উল্টে হেলপার কিশোরের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে ইটবোঝাই মাহিন্দ্র ট্রাক্টর উল্টে নূর আলম সিকদার (১৫) নামের এক কিশোর হেলপার নিহত…

32 minutes ago

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, ৪ জন আইসিইউতে

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া…

40 minutes ago

রিয়াদে হামলা: ঢাকা থেকে বাতিল ৮ ফ্লাইট, বিমানের সিদ্ধান্ত সোমবার

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় ঢাকা থেকে রিয়াদগামী ৮টি ফ্লাইট বাতিল…

42 minutes ago

গ্রে ফোনের দাপটে দেশীয় শিল্প ও রাজস্বের বড় ক্ষতি

অননুমোদিত গ্রে মার্কেটের ফোনের প্রভাবে দেশের মোবাইল হ্যান্ডসেট বাজারের ৪০-৫০ শতাংশ হাতছাড়া হচ্ছে, যার ফলে…

44 minutes ago

This website uses cookies.