রাজবাড়ী ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ীর বালিয়াকান্দিতে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মাসুদ মোল্লা (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৯ টার দিকে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় রাজশাহীগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। মাসুদ মোল্লা বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আজিম উদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, মাসুদের কিছুটা মানসিক সমস্যা ছিল। পাশাপাশি পারিবারিক কলহও ছিল। সকালে নিজ গ্রামে গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে শত শত নারী পুরুষ ছুটে আসে। জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়।
রাজবাড়ি রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, গোবিন্দপুর এলাকায় রাজশাহীগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেসের ট্রেনের নিচে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধারের জন্য খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী
বাঙালির আভিজাত্যের অবিচ্ছেদ্য অংশ কাঁসার তৈজসপত্র। আধুনিকতার যুগেও এর আবেদন অম্লান। খাঁটি কাঁসা চেনার উপায়,…
কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তবে হতাহতের সুনির্দিষ্ট…
ইয়েমেন যুদ্ধে সৌদি আরবকে সহায়তা দেওয়ার ইসরায়েলি প্রস্তাবকে কৌশলগত ফাঁদ হিসেবে উল্লেখ করে বিশ্লেষকরা বলেছেন,…
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফকে গুলি করে হত্যার ঘটনায় সাজেবুল ইসলাম অপূর্ব নামে এক…
ইসলামে প্রয়োজনে ঋণ নেওয়া বৈধ হলেও অপ্রয়োজনে ধার করা নিন্দনীয়। ঋণ পরিশোধে প্রতিশ্রুতি রক্ষা ও…
ফরিদপুরের সালথা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে হাসান…
This website uses cookies.