Header Premium (728×90)

Categories: সারাদেশ

সালথা উপজেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

ফরিদপুরের সালথা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের ৩৫ সদস্যের একটি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

ঘোষিত নতুন কমিটিতে হাসান আশরাফকে আহ্বায়ক এবং এনায়েত হোসেনকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মো. কামরুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মিরান হোসাইন, মাহফুজুর রহমান খান, মো. সাইফুল ইসলাম রিজু, ফরিদ হোসাইন, সাফিকুল ইসলাম, কালাম, সাজিদ মাতুব্বর, খোকন মাতুব্বর, আনিসুর রহমান তাজুল, রাসেল শেখ, মতিয়ার রহমান, জনি পারভেজ ও হাবিবুর রহমান হাবিব।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন মিজান খান, সাইফুল ইসলাম, নাজিমুদ্দিন খান লিমন, মাসুদ পারভেজ, মামুন হোসেন, ইমরান হোসেন, তারিকুর রহমান সম্রাট, জুয়েল লস্কর, রনি ফকির, মনোয়ার হোসেন, হায়দার আলী, রিপন মাতুব্বর, কাওসার মাতুব্বর, শিমুল মিয়া, মো. আখের আলী, ইয়াছিন মোল্লা, নুরুল ইসলাম মাতুব্বর, রাজিব মোল্লা ও শাহজাহান শরীফ।

দায়িত্ব পাওয়ার পর নতুন আহ্বায়ক হাসান আশরাফ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করবেন। তিনি আরও বলেন, সালথা উপজেলা যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এছাড়া তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন, নতুন নেতৃত্ব তৈরি এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাকে অগ্রাধিকার দেওয়া হবে। দলের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

এ মাস থেকেই বাড়তি বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

নতুন জাতীয় বেতনকাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীরা চলতি মাস থেকেই বাড়তি বেতন পেতে শুরু করবেন। তবে…

1 minute ago

মাদক নির্মূলে গিয়েছিলাম, জমি দখল বা চাঁদাবাজি নয়: ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন পদত্যাগের ঘোষণা দিয়ে জানিয়েছেন, মাদক নির্মূলের উদ্দেশ্যেই তিনি অভিযানে গিয়েছিলেন। তিনি…

56 minutes ago

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী

মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা চেয়েছেন দুর্যোগ…

57 minutes ago

রায়ের কপি পেলে বিস্তারিত জানাতে পারব: শামা ওবায়েদ

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় আদালতের রায়ের কপি হাতে পেলে বিস্তারিত তথ্য…

59 minutes ago

১৩০ বছর বয়সে হজ করা আলজেরিয়ার প্রবীণ নারী আর নেই

১৩০ বছর বয়সে পবিত্র হজ পালন করে বিশ্বজুড়ে আলোচনায় আসা আলজেরিয়ার প্রবীণ নারী হাজ্জা সারহুদা…

1 hour ago

ইসলামপুর প্রেসক্লাবে সংবর্ধিত ডেইলি বাংলাদেশের সম্পাদক শাহিদুর রহমান শাহিদ

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডেইলি বাংলাদেশের সম্পাদক শাহিদুর রহমান শাহিদকে ইসলামপুর প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো…

1 hour ago

This website uses cookies.