Header Premium (728×90)

Categories: মতামত

ইয়েমেন যুদ্ধে ইসরায়েলি সহায়তার প্রস্তাব সৌদির জন্য কৌশলগত ফাঁদ

ইয়েমেন যুদ্ধে সৌদি আরবকে সহায়তা দেওয়ার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাবকে সাহায্য হিসেবে না দেখে একটি রাজনৈতিক ও কৌশলগত ফাঁদ হিসেবে দেখার সুযোগ রয়েছে। এই প্রস্তাবের মূল উদ্দেশ্য সৌদি আরবকে সুরক্ষা দেওয়া নয়, বরং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা কাঠামোর কেন্দ্রে ইসরায়েলকে অন্তর্ভুক্ত করা, স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনকে ত্বরান্বিত করা এবং সামরিক ও রাজনৈতিক চাপের নতুন পথ তৈরি করা।

কৌশলগত বিশ্লেষকদের মতে, ইসরায়েলের সহায়তার অজুহাতে ইয়েমেন যুদ্ধে জড়ানোর সুযোগ দিলে তা রিয়াদকে কোনো অতিরিক্ত সামরিক শক্তি দেবে না। উল্টো প্রতিপক্ষ হুতি ও তাদের মিত্রদের হাতে বড় সুযোগ তুলে দেবে। তারা তখন প্রচার করার সুযোগ পাবে যে সৌদি আরব স্বাধীনভাবে লড়ছে না, বরং মার্কিন-ইসরায়েলি জোটের অংশ হিসেবে লড়াই করছে। এতে সৌদি আরবের রাজনৈতিক বৈধতা মারাত্মক ক্ষুণ্ন হবে এবং হুতিদের সামরিক বয়ানকে শক্তিশালী করে সংঘাত নতুন মাত্রায় নিয়ে যাবে।

ইয়েমেন ফ্রন্টে ইসরায়েলের নিজস্ব সক্ষমতা নিয়েও বড় ধরনের প্রশ্ন রয়েছে। হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিরোধে তেল আবিব কার্যকর সাফল্য দেখাতে পারেনি। ইয়েমেনের হোদাইদাহ বন্দরে হামলা চালিয়েও তারা লোহিত সাগরের অস্থিতিশীলতা কিংবা এইলাত বন্দরের গভীর সংকট কাটাতে ব্যর্থ হয়েছে। যে দেশ ইয়েমেনি হামলার হাত থেকে নিজেদের ভূখণ্ডই পুরোপুরি রক্ষা করতে পারছে না, তাদের পক্ষে সৌদি আরবকে সুরক্ষার প্রতিশ্রুতি দেওয়া অবাস্তব।

উপসাগরীয় অঞ্চলের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতায় নিরাপত্তা কেবল একটি সামরিক বিষয় নয়, এটি ভবিষ্যতের উন্নয়ন মডেলের মূল ভিত্তি। জ্বালানি খাতের ওপর নির্ভরতা কমিয়ে তেল-পরবর্তী অর্থনৈতিক কাঠামোর দিকে যাওয়ার জন্য সৌদি আরবের প্রয়োজন বিদেশি বিনিয়োগ ও নিরাপদ পরিবেশ। তবে বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি অব্যাহত থাকলে রিয়াদে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকর্ষণ করা কঠিন হয়ে পড়বে। সংঘাতের প্রতিটি অতিরিক্ত দিন স্থিতিশীল দেশ হিসেবে সৌদি আরবের ভাবমূর্তি দুর্বল করছে এবং মানসিক আতঙ্ক তৈরি করে বিনিয়োগ পরিবেশ ব্যাহত করছে।

আঞ্চলিক উত্তেজনার সুযোগ নিয়ে ইসরায়েল নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে। আরব দেশগুলো নিজেদের মধ্যে সংঘাত ও অভ্যন্তরীণ যুদ্ধে জড়িয়ে থাকলে ইসরায়েল গাজা, পশ্চিম তীর, দক্ষিণ লেবানন ও সিরিয়ায় কৌশলগত সুবিধা পায়। তারা ইরান বা হুতিদের একমাত্র শত্রু হিসেবে চিহ্নিত করে এই বিভাজনকে নিরাপত্তা অংশীদারত্বে রূপ দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তবে সৌদি আরব যদি কেবল ইয়েমেন বা ইরানকেই অস্তিত্বের একমাত্র হুমকি মনে করে যুদ্ধে মেতে থাকে, তবে তারা ওয়াশিংটন ও তেল আবিবের তৈরি দীর্ঘমেয়াদি সংঘাতের ফাঁদেই বন্দী থাকবে।

এর অর্থ এই নয় যে হুতি বা ইরানের ভূমিকা প্রশ্নের ঊর্ধ্বে, কিংবা সৌদি আরবের সীমান্ত ও জনগণকে রক্ষা করার অধিকার নেই। তবে নিরাপত্তা নিশ্চিত করার অর্থ সীমাহীন যুদ্ধে আটকে থাকা বা সহায়তার নামে ইসরায়েলকে সুযোগ করে দেওয়া নয়। প্রকৃত উপসাগরীয় নিরাপত্তা দামি ইসরায়েলি প্রতিরক্ষাব্যবস্থা কিংবা পরিবর্তনশীল মার্কিন প্রতিশ্রুতির ওপর গড়ে ওঠে না। ইয়েমেন ফ্রন্ট বন্ধ করা, গুরুত্বের সঙ্গে আলোচনা চালানো, অনাগ্রাসন চুক্তি করা এবং নৌচলাচল নিরাপদ করাই এখন মূল অগ্রাধিকার।

নেতানিয়াহু ইয়েমেনে শান্তি চান না; তিনি চান দীর্ঘমেয়াদি যুদ্ধ, যেন সৌদি আরব অস্ত্র ও সুরক্ষার জন্য সব সময় নির্ভর করে থাকে। মধ্যস্থতার মাধ্যমে অমান ও ইরান ভূমিকা রাখলে রক্তপাত বন্ধ করে ব্যাপক আঞ্চলিক সমঝোতা সম্ভব। সৌদি আরব ইসরায়েলি সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করে সঠিক কাজই করেছে। তবে কেবল প্রত্যাখ্যানই যথেষ্ট নয়; ইয়েমেন অধ্যায় পুরোপুরি বন্ধ করতে এখন একটি সাহসী রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন, যাতে এই সংঘাত দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্ভাবনাকে গিলে খেতে না পারে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধার মুখে অবস্থান

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী…

5 minutes ago

ইয়েমেন সীমান্তে সৌদি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

সৌদি আরবের নাজরান এলাকায় ইয়েমেন সীমান্তের কাছে সৌদি ন্যাশনাল গার্ডের একটি গোয়েন্দা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।…

7 minutes ago

এআই ব্যবহারে মারাত্মক জৈব অস্ত্রের ঝুঁকি বাড়ার শঙ্কা এমআইফাইভ প্রধানের

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অপব্যবহারে মারাত্মক জৈব অস্ত্র তৈরির ঝুঁকি ও ভয়াবহতা আশঙ্কাজনকভাবে বেড়ে যেতে পারে…

10 minutes ago

বাঙালির আভিজাত্যে কাঁসার তৈজসপত্র: চেনার উপায় ও যত্ন

বাঙালির আভিজাত্যের অবিচ্ছেদ্য অংশ কাঁসার তৈজসপত্র। আধুনিকতার যুগেও এর আবেদন অম্লান। খাঁটি কাঁসা চেনার উপায়,…

24 minutes ago

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বহু হতাহতের শঙ্কা

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তবে হতাহতের সুনির্দিষ্ট…

28 minutes ago

নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় অপূর্ব নামে এক যুবক গ্রেপ্তার

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফকে গুলি করে হত্যার ঘটনায় সাজেবুল ইসলাম অপূর্ব নামে এক…

45 minutes ago

This website uses cookies.