কানাডার আলবার্টা প্রদেশে অবস্থিত কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইট নামক একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানা গেছে। তবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি এখন পর্যন্ত হতাহতের কোনো সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করেননি। তিনি পরিস্থিতিকে অত্যন্ত সক্রিয় ও স্পর্শকাতর হিসেবে বর্ণনা করেছেন।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, দেশটিতে একটি গুরুতর ঘটনা থেকে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তিনি এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সব সাহসী নারী ও পুরুষের প্রতি সমবেদনা জানিয়েছেন। আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ এই অগ্নিকাণ্ডকে ব্যাপক ও মর্মান্তিক হিসেবে উল্লেখ করে জানান, প্রদেশটির অনেক সাহসী সামরিক সদস্য এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পরিস্থিতি মোকাবিলা ও তদন্তের জন্য প্রাদেশিক কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (সিবিসি) তথ্য অনুযায়ী, ওয়েনরাইট ঘাঁটিটি কানাডার অন্যতম ব্যস্ত সামরিক প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে সরাসরি গোলাবর্ষণ ও অস্ত্রের ব্যবহারসংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়। সাধারণ সময়ে সেখানে প্রায় ৬৯০ জন সামরিক সদস্য ও ৩০০ জন বেসামরিক কর্মী অবস্থান করেন। শনিবার প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘাঁটির সীমানাপ্রাচীর পেরিয়ে বাইরে চলে যায় বলে জানিয়েছে ওয়েনরাইটের মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ।
প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি জানিয়েছেন, কানাডার সশস্ত্র বাহিনী স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে এমন ঘটনা ঘটেছে বলে তার মনে পড়ে না। স্থানীয় সময় শনিবার বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে প্রশাসন প্রথম এ বিষয়ে বার্তা প্রকাশ করে। কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল এড়িয়ে চলার এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের নির্বিঘ্ন চলাচলের সুবিধার্থে রাস্তা ফাঁকা রাখার নির্দেশ দিয়েছে।
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১০: ৩৬আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১০: ৪০
শিক্ষিত তরুণদের বেকারত্ব দূরীকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে শ্রমবাজারে আসা পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে দক্ষতা…
সাভারে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই হবে আগামীর বাংলাদেশের…
হাসপাতালের ডিজিটাল ব্যবস্থায় রোগীর ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রযুক্তি ব্যবহারের…
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি ও জনসেবার অবনতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। দেশজুড়ে চলা…
বাংলা ব্যান্ডসংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর ৮ম প্রয়াণ দিবস আজ। ২০১৮ সালের এই দিনে মাত্র…
রাজধানীর অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনের সিঁড়ির পাশ থেকে উদ্ধার করার পর সাবেক অতিরিক্ত সচিব মো.…
This website uses cookies.