নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যা মামলায় সাজেবুল ইসলাম অপূর্ব নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) মধ্যরাতে পুরাতন সিনেমা হল রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২৩ বছর বয়সী অপূর্ব দুর্গাপুর পৌরশহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ নিশ্চিত করেছেন যে, অপূর্ব দুর্গাপুরের অন্যতম সন্ত্রাসী তাজুল ইসলামের সহযোগী।
এর আগে বৃহস্পতিবার রাতে দুর্গাপুর উপজেলার তেলনজিয়া গ্রামে নিজ বাড়ির পাশে একটি দোকানে সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনাটি বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে তেলনজিয়া এলাকায় ঘটে, যা দুর্গাপুর পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের কিছুটা ভেতরে অবস্থিত।
নিহত লুৎফুজ্জামান ফকির আলিফ ইন্টারনেট প্রটোকল টেলিভিশন (আইপিটিভি) চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে 'ডিটেকটিভ আর্টিকেল' নামের একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন, যেখানে বিভিন্ন অনিয়ম ও অপরাধের বিষয়ে তিনি লেখালেখি করতেন। আলিফের গ্রামের বাড়ি জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী…
সৌদি আরবের নাজরান এলাকায় ইয়েমেন সীমান্তের কাছে সৌদি ন্যাশনাল গার্ডের একটি গোয়েন্দা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।…
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অপব্যবহারে মারাত্মক জৈব অস্ত্র তৈরির ঝুঁকি ও ভয়াবহতা আশঙ্কাজনকভাবে বেড়ে যেতে পারে…
বাঙালির আভিজাত্যের অবিচ্ছেদ্য অংশ কাঁসার তৈজসপত্র। আধুনিকতার যুগেও এর আবেদন অম্লান। খাঁটি কাঁসা চেনার উপায়,…
কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তবে হতাহতের সুনির্দিষ্ট…
ইয়েমেন যুদ্ধে সৌদি আরবকে সহায়তা দেওয়ার ইসরায়েলি প্রস্তাবকে কৌশলগত ফাঁদ হিসেবে উল্লেখ করে বিশ্লেষকরা বলেছেন,…
This website uses cookies.