Header Premium (728×90)

জেলা/স্থানীয়

আহতরা এখনো কাতরাচ্ছে অথচ আ.লীগ নির্বাচনে যাওয়ার স্বপ্ন দেখছে

আরিফুর রহমান তীব্র,ডবলমুড়িং থানা প্রতিনিধি চট্টগ্রাম।

গত জুলাই -আগষ্টের গনঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত ও পঙ্গুত্ববরন করা রোগীরা এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে আর আহাজারি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা: তাসনিম জারা।
তিনি বলেন, আওয়ামী লীগের হাতে যারা নিপিড়ীত হয়েছেন,তাদের কেউ এখনো বিচার পায়নি।দলটির মধ্যে কোনো অনুশোচনা নেই।বরং তারা আবার নির্বাচনে যাওয়ার স্বপ্ন দেখছে।
শুক্রবার (২মে) বিকালে রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে এনসিপির বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।ডা:তাসনিম জারা আরো বলেন,জুলাই -আগষ্টের সেই দু:সহ সময়ের ক্ষত এখনো শুকায়নি। হাসপাতাল গুলোতে এখনো আমাদের ভাইয়েরা কাতরাচ্ছে। কেউ চোখের আলো হারিয়েছে,কেউ আর কখনো হাঁটতে পারবে না।এতসব ঘটনার পরও এখন বলা হচ্ছে, সেই দল নির্বাচনে যাবে।এটা কি কোনো দেশের সঙ্গে, কোনো জাতির সঙ্গে উপহাস নয়।
তিনি বলেন, আওয়ামী লীগের হাতে যারা নিপিড়ীত হয়েছেন, তাদের কেউ এখনো বিচার পায়নি। দলটির মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং তারা নির্বাচনে যাওয়ার স্বপ্ন দেখছে। আমাদের প্রশ্ন – আর কত মানুষকে গুম-খুন করলে,কতজন পঙ্গু হলে একটা দলের নিবন্ধন বাতিল হবে।

Md Omor Sunny

Recent Posts

শ্রীনগরে র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে চাকরিচ্যুত সেনাসহ গ্রেপ্তার ৭

মুন্সীগঞ্জের শ্রীনগরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ চক্রের ৭ জনকে গ্রেপ্তার…

10 minutes ago

বিরোধী দলকে যুক্ত করে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের পরামর্শ সম্পাদকদের

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন বিভিন্ন…

11 minutes ago

ব্যক্তিগত বিষয় নয়, কাজের সমালোচনা করার আহ্বান জাবি উপাচার্যের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম সাংবাদিকদের ব্যক্তিগত বিষয় বাদ দিয়ে প্রশাসনের কাজের…

19 minutes ago

৪৮ ঘণ্টায় হরমুজে ১৯ জাহাজে হামলা ও মার্কিন ডুবোযান আটক ইরানের

গত ৪৮ ঘণ্টায় হরমুজ প্রণালিতে ১৯টি জাহাজে সরাসরি হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি…

24 minutes ago

ব্যান্টনের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড

ওভালে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টম ব্যান্টনের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়েছে ইংল্যান্ড।…

27 minutes ago

নামফলকে নিজের নাম দেখে উদ্বোধন না করেই ফিরলেন এমপি হাসনাত

উদ্বোধনী নামফলকে নিজের নাম খোদাই করা দেখে ক্ষুব্ধ হয়ে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ…

32 minutes ago

This website uses cookies.