
আরিফুর রহমান তীব্র,ডবলমুড়িং থানা প্রতিনিধি চট্টগ্রাম।
গত জুলাই -আগষ্টের গনঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত ও পঙ্গুত্ববরন করা রোগীরা এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে আর আহাজারি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা: তাসনিম জারা।
তিনি বলেন, আওয়ামী লীগের হাতে যারা নিপিড়ীত হয়েছেন,তাদের কেউ এখনো বিচার পায়নি।দলটির মধ্যে কোনো অনুশোচনা নেই।বরং তারা আবার নির্বাচনে যাওয়ার স্বপ্ন দেখছে।
শুক্রবার (২মে) বিকালে রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে এনসিপির বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।ডা:তাসনিম জারা আরো বলেন,জুলাই -আগষ্টের সেই দু:সহ সময়ের ক্ষত এখনো শুকায়নি। হাসপাতাল গুলোতে এখনো আমাদের ভাইয়েরা কাতরাচ্ছে। কেউ চোখের আলো হারিয়েছে,কেউ আর কখনো হাঁটতে পারবে না।এতসব ঘটনার পরও এখন বলা হচ্ছে, সেই দল নির্বাচনে যাবে।এটা কি কোনো দেশের সঙ্গে, কোনো জাতির সঙ্গে উপহাস নয়।
তিনি বলেন, আওয়ামী লীগের হাতে যারা নিপিড়ীত হয়েছেন, তাদের কেউ এখনো বিচার পায়নি। দলটির মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং তারা নির্বাচনে যাওয়ার স্বপ্ন দেখছে। আমাদের প্রশ্ন - আর কত মানুষকে গুম-খুন করলে,কতজন পঙ্গু হলে একটা দলের নিবন্ধন বাতিল হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২