পত্রিকার হকার আনিছুর হত্যা মামলায় ৪ জন গ্রেপ্তার : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন
স্টাফ রিপোর্টার রংপুর।
গাইবান্ধায় পত্রিকার হকার আনিছুর রহমান হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাঁরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, অটোরিকশা ছিনতাইয়ের জন্য আনিছুর রহমানকে হত্যা করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ (২ মে ) শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব-১৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জয়নুল আবেদীন এসব তথ্য জানান। র্যাব-১৩-এর সদর দপ্তরে এই সংবাদ সম্মেলন হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধা সদরের বানিয়াজান এলাকার কবির আলম (২৭), থানশিনপুর এলাকার রাসেল মিয়া (২৮),ক্ষুদ্র রসুলপুর এলাকার রাশেদ মণ্ডল (৪২) ও
সাদুল্লাপুর উপজেলার পাটানোছা এলাকার শহিদুল ইসলাম (৪০)। রাশেদের গ্যারেজ থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, দস্যুতা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, গাইবান্ধা সদরের কিসামত গ্রামের বাসিন্দা আনিছুর রহমান পত্রিকা বিক্রির পাশাপাশি অটোরিকশা চালাতেন। ২৪ এপ্রিল তিনি অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাসায় ফেরেননি। গ্রেপ্তার ব্যক্তিরা তাঁর অটোরিকশাটি নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরেন। এরপর সেটি ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে আনিছুরকে ছুরিকাঘাত করেন। ২৫ এপ্রিল ভোর সাড়ে ৪টার দিকে স্থানীয় লোকজন তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সকাল সাড়ে ৮টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই দিন আনিছুর রহমানের স্ত্রী বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা করেন।
র্যাব কর্মকর্তা জয়নুল আবেদীন জানান, ‘তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধার একটি দলের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত গাইবান্ধা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে হত্যার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। এ মামলার অন্যতম আসামি আরিফ মিয়াকেও ২৭ এপ্রিল গ্রেপ্তার করা হয়। আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’
জানুয়ারিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংশোধনের বিল উত্থাপন হতে পারে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন-সংক্রান্ত…
ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে অবস্থানরত রুশ সেনাদের মনোবল বাড়াতে ছয় শ বছর আগের বীর রাজপুত্র দিমিত্রি দনস্কয়ের…
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ সংবিধানের তিনটি অনুচ্ছেদ সংশোধনের ক্ষেত্রে গণভোটের বাধ্যবাধকতা রাখার প্রস্তাব দিয়েছে বিএনপি।…
গাজায় যুদ্ধবিরতি ও পুনর্গঠন কাজ তদারকির দায়িত্বে থাকা বোর্ড অব পিস জানিয়েছে, ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক…
ঘরোয়া ক্রিকেটে নতুন মাত্রা যোগ করতে বিসিবি চালু করল ‘ডি থ্রি ট্রফি’। রবিবার রাজধানীর এক…
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেছেন…
This website uses cookies.