Header Premium (728×90)

Categories: জাতীয়

তত্ত্বাবধায়ক সরকারসহ ৩ অনুচ্ছেদে গণভোটের প্রস্তাব বিএনপির

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ সংবিধানের তিনটি অনুচ্ছেদ সংশোধনের ক্ষেত্রে গণভোটের বাধ্যবাধকতা রাখার প্রস্তাব দিয়েছে বিএনপি। ভবিষ্যতে কোনো সংসদ যেন সহজে এসব বিধান পরিবর্তন বা সংশোধন করতে না পারে, সেজন্যই সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলো গণভোটের আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিশেষ কমিটির এই বৈঠকে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, সাংবাদিক ফোরামের প্রতিনিধি এবং বিশিষ্ট সাংবাদিকরা অংশ নেন। তাদের কাছ থেকে সংবিধানের প্রস্তাবনা, বিভিন্ন অনুচ্ছেদ ও তফসিল সংশোধনের বিষয়ে নানা মতামত ও প্রস্তাব নেওয়া হয়েছে।

কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ জানান, মতবিনিময় সভায় অংশ নেওয়া অনেকেই তাদের প্রস্তাব লিখিত আকারে জমা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সাংবাদিকদের এসব লিখিত প্রস্তাব দেওয়ার জন্য বলা হয়েছে। প্রাপ্ত সব মতামত ও প্রস্তাব কমিটিতে বিস্তারিত আলোচনা করার পর চূড়ান্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি উল্লেখ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

এইচএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে শাহ্জালাল…

10 seconds ago

আজকের পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচসহ নেশন্স লিগের ফুটবল লড়াই

আজকের টিভিতে দেখা যাবে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ফুটবল ম্যাচ। এছাড়া এশিয়ান গেমস ও নেশন্স…

26 minutes ago

কাশীয়ানীতে ১৯৮ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশীয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল রানাকে গ্রেপ্তার…

56 minutes ago

ট্রাম্প-শি বৈঠকে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রে আসবে চীনা বৈদ্যুতিক গাড়ি

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক আলোচনায় চীনা ইভি মার্কিন বাজারে প্রবেশের বিষয়ে কোনো বড়…

1 hour ago

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের টাকা লোপাট: পলাতক কর্মকর্তা শরীফুজ্জামান

মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ক্যাশ কর্মকর্তা শরীফুজ্জামান গ্রাহকদের টাকা আত্মসাৎ করে পলাতক রয়েছেন। এই ঘটনায়…

1 hour ago

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২ হাজার…

2 hours ago

This website uses cookies.