Header Premium (728×90)

Categories: শিক্ষা

ব্যক্তিগত বিষয় নয়, কাজের সমালোচনা করার আহ্বান জাবি উপাচার্যের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্ববিদ্যালয়ের কোনো ভুল-ত্রুটি থাকলে তা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি প্রশাসনকে তা সংশোধনের সুযোগ দেওয়া উচিত। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জাবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) প্রশিক্ষণ কক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট-চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উপাচার্য বলেন, সমালোচনাকে তিনি স্বাগত জানান। তবে সেই সমালোচনা যেন ব্যক্তিগত পর্যায়ে না গিয়ে কাজের ওপর ভিত্তি করে হয়। তিনি বলেন, ‘আমরা ক্রিটিসিজম ওয়েলকাম করছি। তবে ক্রিটিসিজমটা নুরুল ইসলামের স্বাস্থ্য কেমন, চেহারা কেমন বা কী পরে এটা নিয়ে নয়; ক্রিটিসিজম করতে হবে আমার কাজকে।’ তিনি সাংবাদিকদের সমালোচনাকে গঠনমূলক করার এবং সমস্যার পাশাপাশি সমাধানের পথও দেখানোর অনুরোধ জানান।

সংবাদ প্রকাশের ক্ষেত্রে পূর্ণ প্রেক্ষাপট বিবেচনার গুরুত্ব তুলে ধরে অধ্যাপক নূরুল ইসলাম বলেন, কোনো বক্তব্যের আংশিক অংশের ওপর ভিত্তি করে সংবাদ প্রকাশ করা ঠিক নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে বর্তমানে তথ্য, ছবি ও ভিডিওর পরিবর্তন বা জালিয়াতি করা সম্ভব হওয়ায় সাংবাদিকদের তথ্য যাচাই বা ফ্যাক্ট-চেকিংয়ের দক্ষতা অর্জনের তাগিদ দেন তিনি। তিনি আরও উল্লেখ করেন, জাবিতে বিভিন্ন মতাদর্শের মানুষ রয়েছেন এবং প্রশাসন সবার প্রতি শ্রদ্ধাশীল। বিশ্ববিদ্যালয়ের অনিয়ম যেমন প্রকাশ করতে হবে, তেমনি এর শিক্ষা, গবেষণা ও বিভিন্ন সাফল্যও তুলে ধরা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর এবং ক্ষমতাকে প্রশ্ন করার একটি মাধ্যম। একজন ভালো সাংবাদিক হয়ে ওঠার জন্য কেবল প্রশিক্ষণই যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন নিজস্ব চেতনা, পড়াশোনা, দায়বদ্ধতা ও দায়িত্বশীলতা। সাংবাদিকদের সাহসিকতার পাশাপাশি জবাবদিহিতার বিষয়টিও মাথায় রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।

জাবি সাংবাদিক সমিতির সভাপতি মাহ্ আলমের সঞ্চালনায় এ সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, পিআইবির প্রশিক্ষণ সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন এবং জাবি প্রেস ক্লাবের সভাপতি এস এম তাওহীদ। ২৫ সেপ্টেম্বর শুরু হওয়া এই প্রশিক্ষণে জাবিতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন ক্যাম্পাস প্রতিনিধি অংশ নেন। প্রশিক্ষণের শেষ দিনে সাইবার নিরাপত্তা, ফ্যাক্ট-চেকিংয়ের ধারণা, তথ্য ও ছবি-ভিডিও যাচাই এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতার নৈতিকতা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

আজকের পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচসহ নেশন্স লিগের ফুটবল লড়াই

আজকের টিভিতে দেখা যাবে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ফুটবল ম্যাচ। এছাড়া এশিয়ান গেমস ও নেশন্স…

26 minutes ago

কাশীয়ানীতে ১৯৮ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশীয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল রানাকে গ্রেপ্তার…

56 minutes ago

ট্রাম্প-শি বৈঠকে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রে আসবে চীনা বৈদ্যুতিক গাড়ি

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক আলোচনায় চীনা ইভি মার্কিন বাজারে প্রবেশের বিষয়ে কোনো বড়…

1 hour ago

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের টাকা লোপাট: পলাতক কর্মকর্তা শরীফুজ্জামান

মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ক্যাশ কর্মকর্তা শরীফুজ্জামান গ্রাহকদের টাকা আত্মসাৎ করে পলাতক রয়েছেন। এই ঘটনায়…

1 hour ago

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২ হাজার…

2 hours ago

১০ বছরে পা দিল আব্রাম, ছেলের জন্মদিনে আবেগপ্রবণ অপু

ঢাকাই সিনেমার তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয় ১০ বছরে পা…

2 hours ago

This website uses cookies.