শাজাহানপুরে হত্যার হুমকি দিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ,
বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চাঙ্গুইর গ্রামে খালুর ধর্ষণের শিকার হয়েছেন (৩৫) বছর বয়সী এক প্রতিবন্ধী নারী।অভিযুক্ত হাসান আলী (৩৫)। তিনি বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের হাকিমুদ্দিনের ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ধর্ষিতার পরিবার থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ ডাক্তারী পরীক্ষার জন্য প্রতিবন্ধী ওই নারীকে হাসপাতালে ভর্তি করে।
শাজাহানপুর থানার এসআই মোস্তফা কামাল জানান, ভুক্তভোগী ঔ নারী তার খালা-খালুর সাথে একই ঘরে পৃথক বিছানায় থাকতেন। মঙ্গলবার (১১ মার্চ) রাতে ঘুমানোর সময় তার শরীরের স্পর্শকাতর স্থান স্পর্শ করেন হাসান । এ সময় তিনি চিৎকার করলে তার মুখ চেপে ধরে এবং ছুরিকাঘাতে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করেন। পরদিন সকালে বিষয়টি পরিবারের সদস্যদের জানায় ভুক্তভোগী। এরপর ঘটনাটি পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।
শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম তথ্যটি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর পরিবার পুলিশকে জানালে পরীক্ষার জন্য ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। আসামি পলাতক থাকলেও তাকে ধরতে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোবারক আলী (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার…
ভারতের নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের জেরে প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ পড়েছে। এর…
যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকির মুখে ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী…
কক্সবাজার সমুদ্রসৈকতের হিমছড়ি পয়েন্টে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও দুজন পর্যটক…
বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি কাজী ইব্রাহিম এক পডকাস্টে মন্তব্য করেছেন যে, ১৯২৪ সালে খেলাফতের অবসানের…
সকল ধর্মের মানুষের জন্য সমান নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষে একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান…
This website uses cookies.