Header Premium (728×90)

অপরাধ

শাজাহানপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করা সেই খালু গ্রেপ্তার

রুবেল হাসান শাজাহানপুর উপজেলা প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলা আলোচিত প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সেই খালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শাকপালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মোঃ হাসান আলী। তিনি বগুড়া বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের পূর্ব পাটিতাপাড়া এলাকার হাকিমুদ্দিনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

এর আগে, শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চাঙ্গুইর গ্রামে প্রতিবন্ধীকে নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে খালু হাসানের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার প্রতিবন্ধী নারীর মা শাজাহানপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ওই প্রতিবন্ধী নারী তার খালা-খালুর সাথে একই ঘরে পৃথক বিছানায় থাকতেন। গত মঙ্গলবার (১১ মার্চ) রাতে ঘুমন্ত প্রতিবন্ধী নারীর বিছানায় গিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় খালু হাসান । এ সময় চিৎকার করলে তার মুখ চেপে ধরে এবং চাকু ধরে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করেন। পরদিন বুধবার সকালে বিষয়টি পরিবারের সদস্যদের জানায় ওই প্রতিবন্ধী নারী। পরে বৃহস্পতিবার সকালে ওই প্রতিবন্ধী নারীর পরিবার থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ ডাক্তারী পরীক্ষার জন্য ওই নারীকে হাসপাতালে ভর্তি করে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, রাতেই অভিযান চালিয়ে ধর্ষণ মামলায় অভিযুক্ত খালুকে শাকপালায় তার বোনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।

editor

Recent Posts

ফাইনালে কাকে চান, জানালেন স্পেনের কোচ দে লা ফুয়েন্তে

ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠার পর নিজেদের শিরোপার লড়াই নিয়ে কথা বলেছেন স্পেন কোচ লুইস দে…

2 minutes ago

শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তাকে দেশে…

17 minutes ago

তারেক রহমানের নেতৃত্বে নতুন শিক্ষাব্যবস্থা গড়ার অঙ্গীকার উপদেষ্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিপর্যস্ত ও লুন্ঠিত শিক্ষাব্যবস্থাকে নতুন করে বিনির্মাণ করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রীর…

32 minutes ago

হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার তীব্রতা ও ঝুঁকি বৃদ্ধি

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর ইরানি সেনাদের হামলার ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক নিরাপত্তা…

47 minutes ago

মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ শুরু

মহান মুক্তিযুদ্ধে শহীদদের একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা তৈরির কাজ শুরু করেছে সরকার। বুধবার জাতীয়…

1 hour ago

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। শিশুদের মেধা বিকাশে বিভিন্ন…

1 hour ago

This website uses cookies.