ফেডারেশন কাপের লড়াইয়ে পয়েন্ট হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পিডব্লিউডির সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে সাদা-কালোরা। ম্যাচের শুরু থেকেই মোহামেডান আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে পিডব্লিউডির রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় সান্তিয়াগো ভারেলার শিষ্যরা। গোলশূন্য সমতায় বিরতিতে যায় উভয় দল।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬১তম মিনিটে ফয়সাল আহমেদের নিখুঁত পাস থেকে সুলেমান দিয়াবাতে গোল করে মোহামেডানকে লিড এনে দেন। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দলটি। ৭৬তম মিনিটে পিডব্লিউডির ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড ইয়োহান মাবিদা বাইসাইকেল কিকের মাধ্যমে গোল করে সমতা ফেরান। শেষ পর্যন্ত গোল বাড়ানোর চেষ্টা করেও মোহামেডান আর জয়সূচক গোলটি করতে পারেনি।
একই দিনে অনুষ্ঠিত অন্য একটি ম্যাচে সিটি ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। এই জয়ের ফলে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা কিংস। অন্যদিকে, দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে মোহামেডান রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। এছাড়া দিনের অপর ম্যাচে আরামবাগ ও ঢাকা ওয়ান্ডারার্সের মধ্যকার লড়াইটি ২-২ গোলে ড্র হয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে শান্তিচুক্তির মধ্যস্থতার চেষ্টা চালানো পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরান সফরে…
সিলেটের কানাইঘাটে অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে শাহাবউদ্দিন নামের এক চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।…
রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই…
রাজধানীর ভাটারা এলাকায় পুলিশের এক অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিবি অভিযান চালিয়ে ৮৫ জনকে…
ইউরোপে গুগল ক্লাউডের সেবায় বড় ধরনের বিভ্রাটের ফলে অনলাইন ব্যাংকিং এবং কার্ড লেনদেনসহ বিভিন্ন ডিজিটাল…
শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তবর্তী এলাকায় ৮ প্লাটুন বিজিবি…
This website uses cookies.