Header Premium (728×90)

আইন ও আদালত

আমজাদ হাট যুবলীগ নেতা হত্যা মামলায় আরো দুই আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার

ফখরুল আলম সাজু

ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ফেনাপুষ্করনী ৯ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক হান্নান হত্যা মামলার প্রধান আসামি ইয়াসিন আরাফাত ওরফে রিমন (২২) ও ৩ নম্বর আসামি মোহাম্মদ হাসান ওরফে রাকিব (২০)-কে গ্রেফতার করেছে ফুলগাজী থানা পুলিশ।

১ জুন সোমবার দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুই আসামিই আপন ২ ভাই তারা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়ন এর ঋষ্যমুখ গ্ৰামের নুর ইসলাম এর বাড়ির মনির আহম্মদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তথ্য-প্রযুক্তির সহায়তায় ফুলগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হোসেনের নেতৃত্বে ১টি চৌকস টিম চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় অবস্থান নেয় এবং আসামিদের আত্মগোপন থাকা অবস্থা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গত ২৮ মে রাত ৮:৩০ মিনিট এর সময় ফুলগাজীর আমজাদহাট ইউনিয়ন এর ঋষ্যমূখ গ্রামে নিজ বাড়িতে হামলা চালিয়ে নির্মম ভাবে জখম করা হয় হান্নান শাহ আরো ২জনকে পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে হাসপাতালে চিকিৎসার জন্য নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হান্নানকে মৃত ঘোষণা করে, এই ঘটনায় ফুলগাজী থানায় ১টি হত্যা মামলা দায়ের করা হয়।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান জানান,গ্রেফতারকৃত আসামিদের হান্নান হত্যা মামলায় বিধি মোতাবেক আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে, ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

editor

Share
Published by
editor
Location: ফেনী

Recent Posts

নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ

রাঙামাটির বাঘাইছড়িতে অবস্থিত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র নিরাপত্তার খাতিরে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রবিবার…

6 minutes ago

মক্কা-মদিনার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মিজানুর রহমান আজহারী

সৌদি আরবের পবিত্র ভূমিতে হামলা এবং সেখানে ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ…

17 minutes ago

ভৈরবে ট্রাক্টর উল্টে হেলপার কিশোরের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে ইটবোঝাই মাহিন্দ্র ট্রাক্টর উল্টে নূর আলম সিকদার (১৫) নামের এক কিশোর হেলপার নিহত…

35 minutes ago

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, ৪ জন আইসিইউতে

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া…

43 minutes ago

রিয়াদে হামলা: ঢাকা থেকে বাতিল ৮ ফ্লাইট, বিমানের সিদ্ধান্ত সোমবার

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় ঢাকা থেকে রিয়াদগামী ৮টি ফ্লাইট বাতিল…

44 minutes ago

গ্রে ফোনের দাপটে দেশীয় শিল্প ও রাজস্বের বড় ক্ষতি

অননুমোদিত গ্রে মার্কেটের ফোনের প্রভাবে দেশের মোবাইল হ্যান্ডসেট বাজারের ৪০-৫০ শতাংশ হাতছাড়া হচ্ছে, যার ফলে…

47 minutes ago

This website uses cookies.