Header Premium (728×90)

পরশুরামের নব-নিযুক্ত ইউএনও সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

দেলোয়ার হোসেন,
ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি:

ফেনী জেলা পরশুরাম উপজেলার উন্নয়ন, জনসেবা ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে মতবিনিময় ইউএনওকে বই উপহার।

ফেনী জেলা পরশুরাম উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা “ইউএনও” অতনু বড়ুয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পরশুরাম প্রেসক্লাবের নেতৃবৃন্দ, দায়িত্ব গ্রহণের পর সম্প্রতি তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে পরশুরাম উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা মূলক কার্যক্রম এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

সাক্ষাৎকালে পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম এ হাসানের নেতৃত্বে প্রেসক্লাবের পক্ষ থেকে নবনিযুক্ত ইউএনও অতনু বড়ুয়াকে শুভেচ্ছা জানানো হয়, এ সময় তাঁর হাতে ২টি বই তুলে দিয়ে শুভ কামনা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।

আলোচনায় ইউএনও অতনু বড়ুয়া বলেন, প্রশাসন ও গণমাধ্যম সমাজের ২টি গুরুত্বপূর্ণ অংশ উভয় পক্ষ সমন্বিত ভাবে কাজ করলে জনগণের সমস্যা দ্রুত চিহ্নিত করা এবং কার্যকর সমাধান নিশ্চিত করা সম্ভব।

তিনি পরশুরাম উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় ১টি উন্নত ও সেবামুখী প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রেসক্লাব নেতৃবৃন্দও নবনিযুক্ত ইউএনওকে অভিনন্দন জানিয়ে তাঁর সফলতা কামনা করেন, তারা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে উপজেলার উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সামাজিক অগ্রগতির ক্ষেত্রে প্রশাসনকে সহযোগিতা করার আশ্বাস দেন।

এ সময় পরশুরাম প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় সচেতন মহল মনে করছে, প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে এবং পরশুরাম উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেগবান করবে।

editor

Recent Posts

ইরান যুদ্ধের খেসারত দিচ্ছে জনগণ, ট্রাম্পকে দুষলেন ডেমোক্র্যাটরা

ইরানের বিরুদ্ধে যুদ্ধের জেরে জ্বালানির দাম বাড়ায় মার্কিন জনগণের ভোগান্তির জন্য ট্রাম্পকে দুষলেন ডেমোক্র্যাটরা। রাশিয়ার…

17 minutes ago

চাপ অব্যাহত থাকলে মোদি সরকারের পতন নিশ্চিত: রাহুল গান্ধী

ভারতের বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সংসদ সদস্যদের উদ্দেশে রাহুল গান্ধী বলেছেন, চলমান আন্দোলন ও চাপ অব্যাহত…

58 minutes ago

১১ বছর ধরে বন্ধ এমআরআই, দিনাজপুর মেডিকেলে ব্যাহত চিকিৎসাসেবা

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তীব্র জনবল সংকট, প্রয়োজনীয় যন্ত্রপাতির অচলাবস্থা এবং ধারণক্ষমতার কয়েকগুণ বেশি রোগীর…

1 hour ago

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট মানবাধিকার আইনজীবী ও বিচারক নাভানেথেম ‘নাভি’…

2 hours ago

শিক্ষাব্যবস্থা ধ্বংসের জন্য বিগত সরকারকে দায়ী করলেন রিজভী

বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল…

2 hours ago

মাদারগঞ্জে আরও দুটি কূপ খননের উদ্যোগ নিয়েছে বাপেক্স

জামালপুরের মাদারগঞ্জে নতুন দুটি কূপ খননের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড…

2 hours ago

This website uses cookies.