Header Premium (728×90)

আইন ও আদালত

ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ৪ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

তিমির চন্দ্র দাস,
ক্রাইম রিপোর্টার ফেনী:

ফেনীতে অরাজনৈতিক সংগঠন হেযবুত তওহীদ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও সদস্যদের সমাজচ্যুত করার অভিযোগে ৪ যুবকের বিরুদ্ধে ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

২ জুন সোমবার ফেনী মডেল থানায় এই অভিযোগ পত্রটি জমা দেন সংগঠনের ফেনী জেলা সাধারণ সম্পাদক মোঃ নূরুল আলম।

অভিযুক্তরা হলেন, ফেনী সদরের উজালিয়া গ্রামের মুফতী আদনান ইউছুপ (৩২), আবদুল হালিম (২৯), ইমরান হোসেন (২২) এবং শাখাওয়াত হোসেন (২৮)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ মে থেকে ২ জুন সকালের মধ্যে অভিযুক্তরা তাদের ব্যক্তিগত ফেসবুক আইডি ব্যবহার করে হেযবুত তওহীদ সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন বিভ্রান্তিকর ও মিথ্যা অপপ্রচার চালান, এই অপপ্রচারের জেরে সংগঠনের স্থানীয় সদস্যদের উজালিয়া এলাকায় সামাজিক ভাবে এক ঘরে বা সমাজচ্যুত করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদী মোঃ নূরুল আলম জানান, অভিযুক্তরা বর্তমানেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনের সদস্যদের মনে ভয়ভীতি সৃষ্টি করছেন এবং বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর হুমকি দিচ্ছেন, এতে সংগঠনের স্থানীয় সদস্যরা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

অপপ্রচারের বিষয়ে সংগঠনের ফেনী জেলা আমির আব্দুল ওয়াহেদ মামুন বলেন, যারা এখন অপপ্রচার করছেন তারা মূলত লাইমলাইটে আসতে চাইছেন, এরা বিগত সরকারের আমলে শেখ হাসিনাকে কওমী জননী উপাধি দিয়েছে, এরা সময়ের সাথে সাথে নিজেদের রুপ বদল করে স্বার্থ আদায় করে, আর নিজেদের স্বার্থে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ব্যবহার করে, তাদের উদ্বুদ্ধ করে মব সৃষ্টি করে হাইলাইট হতে চায়, এসব ষড়যন্ত্র আমরা ৩১ বছর থেকে মোকাবেলা করে আসছি।

ইসলামের নামে মানুষের ধর্মানুভূতিকে ব্যবহার করে যারা স্বার্থ হাসিল করছে অচিরেই তারা মুখ থুবড়ে পড়বে, জনগণ এদেরকে প্রত্যাক্ষান করবে, যারা অপপ্রচার করছে তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ফেনী মডেল থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

saju

Share
Published by
saju

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

14 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

14 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

14 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

14 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

14 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

14 hours ago

This website uses cookies.