Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

বেনাপোলে এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

যখন সময় ডেস্ক রিপোর্ট:

যশোর জেলা স্থলবন্দর বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি “এনসিপি” এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে।

৩ জুন বুধবার দুপুর ১টায় এই হামলার ঘটনা ঘটে।

এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় অন্তত ৪ জন নেতাকর্মী আহত হয়েছেন, আহতদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে তাদের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এনসিপি দলীয় সূত্রে জানা যায়, সীমান্ত পরিস্থিতি ও সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে বেনাপোল সফরে ছিলেন।

নাসীরুদ্দীন পাটোয়ারী এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েল গণমাধ্যমকে বলেন, পুশ ইনের চেষ্টার প্রতিবাদে নাসীরুদ্দীন পাটোয়ারীর নেতৃত্বে এনসিপির নেতা কর্মীরা এদিন সাদিপুর সীমান্ত পরিদর্শন করেন।

বেলা সাড়ে ১১টার দিকে সাদিপুর এলাকায় স্থানীয় মানুষের সঙ্গে তাঁরা মতবিনিময় ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন।

সফরকালে বেনাপোল চেকপোস্ট থেকে বাজার এলাকায় পৌঁছালে তার বহর লক্ষ্য করে আকস্মিক ভাবে হামলা চালানো হয়, হামলার সময় বহরে থাকা গাড়ি গুলোকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা এ সময় ডিমও নিক্ষেপ করে।

এনসিপির কয়েকজন নেতা বলেন, ছাত্রদলের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে,
তবে হামলার সময় গাড়িতে থাকা এনসিপির মুখ্য সংগঠক “উত্তরাঞ্চল” নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক-সহ দলের কেন্দ্রীয় নেতারা নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছে দলটি, হামলার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থান নেন, তবে কারা এই হামলার সঙ্গে জড়িত, হামলার পেছনে কোনো রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে বহরে থাকা এনসিপি নেতারা বলেছেন হামলার সাথে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের স্থানীয় একটি গ্রূপ জড়িত তবে কোন নাম বলেনি নেতৃবৃন্দ।

saju

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

13 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

13 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

13 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

13 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

13 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

14 hours ago

This website uses cookies.