Header Premium (728×90)

রাজনীতি

সব দলকে কর্মকাণ্ড চালানোর সুযোগ দিতে চাই, মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
রংপুর:

আজ (৩ জুন) বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার কুমারপুর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশে একটি সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করে যাচ্ছে।

দেশের সব রাজনৈতিক দলকে তাদের নিজস্ব কর্মকাণ্ড পরিচালনা, মতামত প্রকাশ এবং জনগণের সামনে যাওয়ার সমান সুযোগ দিতে হবে। শেষ পর্যন্ত জনগণই ভোটের মাধ্যমে তাদের আসল প্রতিনিধি নির্বাচন করবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্যাতন-নিপীড়ন করে কখনও ক্ষমতায় টিকে থাকা যায় না। জনগণের সমর্থনই হচ্ছে যেকোনো রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তি।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশের মানুষ বিএনপির ওপর যে বিপুল আস্থা রেখেছে, তা ধরে রাখতে হবে। এজন্য নেতাকর্মীদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং মানুষের ভালোবাসা অর্জনে নিরলস কাজ করে যেতে হবে।

একটি কার্যকর সংসদ এবং অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, বিএনপি দেশকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত হবে।

বক্তব্যে ঠাকুরগাঁও অঞ্চলের সার্বিক উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি এই অঞ্চলে বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, কৃষিভিত্তিক শিল্প স্থাপন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের তরুণ সমাজকে শুধু ডিগ্রিমুখী না হয়ে, বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে কারিগরি ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান জানান।

দলীয় নেতাকর্মীদের সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনের তাগিদ দিয়ে মির্জা ফখরুল চলমান বর্ষা মৌসুমে সারাদেশে ব্যাপক হারে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনার আহবান জানান।

ভূল্লী উপজেলা বিএনপি আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ এবং পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ উপস্থিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ।

saju

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

14 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

14 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

14 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

14 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

14 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

14 hours ago

This website uses cookies.