ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান চালালেন প্রতিমন্ত্রী ইশরাক ঢাকার ২৫৭ পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তা নিশ্চিত করল ডিএমপি কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত পাকিস্তানের বেলুচিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: একই পরিবারের ৬ জনসহ নিহত ১০ একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবিতে এনসিপির তিন দফা শারদীয় দুর্গাপূজায় বান্দরবানে বিজিবির বিশেষ নিরাপত্তা ও নজরদারি উখিয়ার রিসোর্টে ভয়াবহ আগুনে শিশুসহ ১০ জনের মৃত্যু, একই পরিবারের ৮ মিষ্টির শূন্য আসনের উপ-নির্বাচনে জামানত ২০ হাজার টাকা

রাজকীয় দায়িত্ব পাবেন না হ্যারি-মেগান, স্পষ্ট জানাল বাকিংহাম প্যালেস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:২২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃটেনের রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে পাঠানো একটি চিঠির মাধ্যমে প্রিন্স হ্যারি ও মেগানের রাজকীয় অবস্থান পুনরায় স্পষ্ট করা হয়েছে। বাকিংহাম প্যালেসের শীর্ষ কর্মকর্তা লর্ড চেম্বারলেইনের পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, হ্যারি ও মেগান রাজপরিবারের ‘কর্মরত সদস্য’ নন এবং তারা এখন থেকে ব্যক্তিগত নাগরিক হিসেবেই থাকবেন।

এই দম্পতিকে জানানো হয়েছে যে, তারা ভবিষ্যতে ‘হিজ রয়্যাল হাইনেস’ বা ‘হার রয়্যাল হাইনেস’ উপাধি ব্যবহার করতে পারবেন না। এছাড়া, তারা যদি ভবিষ্যতে কোনো অনুষ্ঠানে অংশ নেন, তবে তা হবে তাদের ব্যক্তিগত সক্ষমতায়। এসব ক্ষেত্রে তারা রাজপরিবারের প্রতিনিধিত্ব করবেন না এবং তাদের কোনো সফর বা কর্মসূচিকে রাজপরিবারের আনুষ্ঠানিক ব্যস্ততা হিসেবে গণ্য করা হবে না।

প্রাসাদ-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই চিঠিটি প্রিন্স হ্যারির দল, বিভিন্ন সরকারি বিভাগ, সামরিক কর্মকর্তা এবং রাজপরিবারের স্থানীয় প্রতিনিধিদের কাছে পাঠানো হয়েছে। এতে ২০২০ সালে রাজপরিবারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সময় করা ‘স্যান্ড্রিংহাম অ্যাগ্রিমেন্ট’-এর শর্তগুলোর কথা স্মরণ করিয়ে দেয়া হয়। ওই সমঝোতায় ‘অর্ধেক রাজপরিবারের সদস্য, অর্ধেক নয়’ এমন কোনো অবস্থানকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করা হয়েছিল।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ২০২০ সালের জানুয়ারিতে ডিউক ও ডাচেস সার্বভৌমের পক্ষ থেকে প্রতিনিধিত্বমূলক দায়িত্ব পালন থেকে সরে দাঁড়ান এবং তারা আর রাজপরিবারের কর্মরত সদস্য নন।

এদিকে, চিঠিটি প্রকাশের আগে তাদের যথেষ্ট সময় দিয়ে জানানো হয়নি বলে কিছুটা বিস্ময় প্রকাশ করেছেন হ্যারি ও মেগান। দম্পতির মুখপাত্র জানিয়েছেন, বিষয়টি আগেভাগে না জানানোয় তারা অবাক হয়েছেন। তবে রাজপরিবারের সূত্রের দাবি, সোমবার বিকেলে চিঠিটি প্রকাশের আগেই হ্যারি ও মেগানকে এর বিষয়বস্তু সম্পর্কে অবহিত করা হয়েছিল।

গত মাসে সন্তান আর্চি ও লিলিবেটকে নিয়ে ক্যালিফোর্নিয়া থেকে বৃটেনে ফিরেছেন হ্যারি ও মেগান। আগামী শরতে তাদের বেশ কিছু প্রকাশ্য কর্মসূচিতে অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে আগামী বছর বার্মিংহামে অনুষ্ঠেয় ইনভিক্টাস গেমসসহ বিভিন্ন দাতব্য কার্যক্রমে হ্যারির যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, মেগান অভিনয়ে ফেরার কথা বিবেচনা করছেন বলেও খবর রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

রাজকীয় দায়িত্ব পাবেন না হ্যারি-মেগান, স্পষ্ট জানাল বাকিংহাম প্যালেস

আপডেট সময় : ০৭:২২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬