Header Premium (728×90)

বলিভিয়ার সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১০

বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ভিয়াচায় অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে শুক্রবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় দুপুর সাড়ে ২টার দিকে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ওই ঘাঁটির একটি এলাকায় এই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের বেশি মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া অন্তত ৫৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৫২ জনই বেসামরিক নাগরিক। বাকি আহতরা সামরিক বাহিনীর সদস্য বলে জানা গেছে।

বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী আর্নেস্তো জাস্টিনিয়ানো জানিয়েছেন, ওই এলাকায় আতশবাজি সংরক্ষণ করা হয়েছিল। বিস্ফোরণের পর থেকেই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং পুলিশ কাজ করছে। আহতদের উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে এবং উদ্ধারকারী দল ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর স্থানীয়রা আতঙ্কে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। সামরিক ঘাঁটির ওপর থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের কয়েক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

প্রাথমিকভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সামরিক স্থাপনায় সামান্য ক্ষয়ক্ষতির কথা জানানো হলেও পরবর্তীতে হতাহতের সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। তারা সতর্ক করে জানিয়েছেন, সেখানে এখনও তাপের উৎস অবশিষ্ট থাকায় পুনরায় বিস্ফোরণের ঝুঁকি রয়েছে। পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার নির্দেশনা দিয়েছে। এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। ভিয়াচা শহরটি বলিভিয়ার প্রশাসনিক রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা

জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…

1 minute ago

বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ

রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার রাতে…

7 minutes ago

ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট

পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…

32 minutes ago

গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দুই লাখ টাকার অনুদানের…

41 minutes ago

ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদ থেকে ১৯…

53 minutes ago

নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, কোনো ধরনের নিষেধাজ্ঞা…

1 hour ago

This website uses cookies.