Header Premium (728×90)

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা

হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব সরাসরি মানুষের নিত্যপ্রয়োজনীয় ব্যয়ের ওপর পড়তে শুরু করেছে। পরিবহন ভাড়া বৃদ্ধির কারণে নিত্যপণ্যের দামে এর নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে। জ্বালানির বাড়তি দামের ফলে উৎপাদন খাতেও নতুন হিসাবনিকাশ শুরু হয়েছে এবং খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো পণ্যের মূল্য নির্ধারণ নিয়ে চিন্তিত। এর আগে বিদ্যুতের দাম বৃদ্ধি এবং মাঝেমধ্যে গ্যাস সংকটের কারণে রান্নার কাজেও বাড়তি খরচ করতে হয়েছে সাধারণ মানুষকে। সব মিলিয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জন্য নতুন এক চাপ তৈরি করেছে। যারা মোটরসাইকেলে যাতায়াত করেন বা শেয়ার রাইডে উপার্জন করেন, তাদের জ্বালানি খরচ অনেক বেড়ে গেছে। পাম্পগুলোতে দেখা গেছে, অনেকে আগের বাজেট ঠিক রাখতে আগের চেয়ে কম জ্বালানি নিচ্ছেন।

পণ্য পরিবহনের বাড়তি ব্যয়ের চাপ পাইকারি বিক্রেতাদের ওপর পড়লেও শেষ পর্যন্ত তা খুচরা বাজারে গিয়ে ঠেকছে। রাজধানীর বিভিন্ন বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সবজির দাম ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে এবং বিক্রেতারা জানিয়েছেন, দু-একদিনের মধ্যে সব ধরনের পণ্যের দাম আরও বাড়বে। গত পাঁচ মাসে দুই দফায় জ্বালানি তেলের দাম বেড়েছে। এপ্রিলে ১৫ থেকে ২০ টাকা বৃদ্ধির সময় বাস ভাড়া কিলোমিটারে ১১ পয়সা বেড়েছিল। এই পাঁচ মাসে ডিজেলের দাম লিটারে ৩৫ টাকা বেড়েছে। এর ফলে বাস, ট্রেন, লঞ্চ, ট্রাক ও কাভার্ডভ্যানসহ প্রায় সব যানবাহনের খরচ বেড়েছে। বন্দর থেকে পণ্য পরিবহনে ট্রাক ও কাভার্ডভ্যানের ভাড়া ২ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। চট্টগ্রামে ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে হ্যান্ডলিং চার্জ বেড়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। ব্যবসায়ীরা জানিয়েছেন, বগুড়া থেকে ঢাকায় ট্রাক ভাড়া ২ থেকে ৩ হাজার টাকা বেড়েছে।

কাওরান বাজারের ব্যবসায়ীরা জানান, কাঁচা তরকারির দাম ইতিমধ্যেই বেড়েছে, তবে চালসহ মুদি পণ্যের ওপর এখনো পুরোপুরি প্রভাব পড়েনি কারণ পুরনো স্টক এখনো শেষ হয়নি। বর্তমানে প্রতি কেজি শিম ২০০ টাকা, যা আগে ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হতো। অর্থাৎ কেজিতে সর্বোচ্চ ৪০ টাকা পর্যন্ত বেড়েছে শিমের দাম। এ ছাড়া টমেটো ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা আগের দামে ছিল প্রতিকেজি ৮০ থেকে ৯০ টাকা। শসা ৫০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা, করলা ৬০ থেকে ৭০ টাকা, বেগুন ৮০ থেকে ১০০ টাকা, লাউ ৭০ থেকে ৮০ টাকা প্রতি পিস এবং মূলা ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটোলের দাম ৫০ টাকা থেকে বেড়ে ৭০ টাকা, ধুন্দল ৬৫ থেকে ৭০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা এবং ঝিঙা ৬০ থেকে বেড়ে ৭০ টাকা কেজি হয়েছে।

মুদি পণ্যের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে মরিচের দাম। বিক্রেতারা জানান, দুই প্রকারের শুকনো মরিচের দামের কেজিতে ১০০ টাকা করে বেড়েছে। ২২০ টাকা কেজি দরে বিক্রি হওয়া মরিচ এখন ৩২০ টাকা, ২৭০ টাকার মরিচ ৩৬০ থেকে ৩৭০ টাকায় বিক্রি হচ্ছে। আটা ও ময়দার দামও বেড়েছে; ২ কেজি মোড়কজাত ময়দা ১৩০ টাকা থেকে বেড়ে ১৪০-১৫০ টাকা এবং ২ কেজি ওজনের এক প্যাকেট আটা ১৪০ টাকা থেকে বেড়ে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে দুই ধরনের মসুরের ডালের দাম বেড়েছে ৫ থেকে ৭ টাকা। ব্যবসায়ীরা বলছেন, পরিবহন খরচের বাড়তি বোঝা তাদের পকেট থেকে দেয়া সম্ভব নয়, তাই তা পণ্যের দামের ওপরই পড়ছে।

বাস ও লঞ্চের ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। লঞ্চের ক্ষেত্রে প্রথম ১০০ কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ২০ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে, সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেন। এর আগে দূরপাল্লার বাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

নিত্যপণ্যের বাড়তি দাম এবং লোডশেডিংয়ের মধ্যে জ্বালানির মূল্যবৃদ্ধি মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। মগবাজারের বাসিন্দা আল-মামুন জানান, আয় না বাড়লেও ব্যয় বাড়ছে, যা মড়ার উপর খাঁড়ার ঘা। মিরপুরের গৃহিণী তাসমিয়াহ আমিন বলেন, সীমিত আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

১০৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে নাৎসি শিবিরের হত্যাকাণ্ডে তদন্ত জার্মানিতে

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উত্তর-পশ্চিম জার্মানির একটি বন্দীশিবিরে একাধিক হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে ১০৫ বছর বয়সী এক…

1 minute ago

মঞ্চে আসছে লাকী ইনামের নতুন নাটক ‘দুই পাখি ও নন্দিনী’

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই পাখি’ কবিতা ও ‘রক্তকরবী’ নাটকের ভাবনায় নাগরিক নাট্যাঙ্গনের নতুন প্রযোজনা ‘দুই পাখি…

19 minutes ago

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ ইসরাইলকে আরও একঘরে করেছে: মারওয়ান বিশারা

জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া ভাষণ নিয়ে বিশ্লেষণ করেছেন আলজাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক…

28 minutes ago

হ্যাকিং ও প্রতারণা থেকে বাঁচতে অনলাইনে মেনে চলুন ৬ নিয়ম

ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সামান্য অসতর্কতা বড় ধরণের হ্যাকিং বা প্রতারণার ঝুঁকি তৈরি করতে পারে। প্রযুক্তিবিষয়ক…

52 minutes ago

তরুণরাই বাংলাদেশ: আগামীর নেতৃত্ব দেবে এই প্রজন্ম

‘ওরে নবীন ওরে আমার কাঁচাওরে সবুজ ওরে অবুঝআধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা।’— রবীন্দ্রনাথের এই আহ্বানকে…

1 hour ago

ভারতে ফুটবল সংস্কৃতি নেই, বিস্ফোরক মন্তব্য ব্রাজিল কোচ আনচেলত্তির

আগামী ৩ অক্টোবর ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আসার আগে ভারতীয় ফুটবলের সংস্কৃতি ও তৃণমূল…

1 hour ago

This website uses cookies.