Header Premium (728×90)

Categories: সারাদেশ

ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট

পাবনার ঈশ্বরদী পৌর শহরের চাঁদ আলী মোড় এলাকার মাসুদ জুয়েলার্সে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে ক্রেতার ছদ্মবেশে দোকানে প্রবেশ করে এক যুবক দুই ভরি ওজনের দুটি স্বর্ণের মালা নিয়ে চম্পট দেয়।

দোকানের মালিক ও স্বর্ণ ব্যবসায়ী মাহসি ইয়াতিকুর রহমান জানান, আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবক মুখে মাস্ক পরা অবস্থায় দোকানে ঢোকে। সে নিজেকে ক্রেতা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন গহনা দেখানোর অনুরোধ জানায়। একপর্যায়ে দোকান মালিক তাকে দুটি স্বর্ণের মালা দেখালে, মালা দুটি হাতে পাওয়ার সাথে সাথেই যুবকটি দৌড়ে দোকান থেকে বেরিয়ে যায়। এরপর অন্ধকারের সুযোগ নিয়ে সে দ্রুত পালিয়ে যায়। আশপাশে খোঁজাখুঁজি করেও তাকে আটক করা সম্ভব হয়নি।

দোকান মালিকের তথ্যমতে, চুরি হওয়া প্রতিটি মালার ওজন এক ভরি করে, অর্থাৎ মোট দুই ভরি স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা। যুবকটি মাস্ক পরা থাকায় দোকানের সিসিটিভি ক্যামেরায় তার মুখমণ্ডল স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি।

ঘটনার বিষয়ে ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনার মাধ্যমে ওই যুবককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

শিবগঞ্জে বাল্যবিয়ে থেকে বাঁচলেন ষষ্ঠ শ্রেণির ছাত্রী, পাশে ইউএনও

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিজের বাল্যবিয়ে ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে সহায়তা চেয়েছেন…

29 minutes ago

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…

57 minutes ago

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ

গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…

1 hour ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…

2 hours ago

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর

এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…

2 hours ago

ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…

3 hours ago

This website uses cookies.