Header Premium (728×90)

Categories: সারাদেশ

জামানতের ১০ লাখ টাকা নিয়ে দ্বন্দ্ব, শ্রীপুরে প্রিন্টিং প্রেসে তালা

গাজীপুরের শ্রীপুরে ভাড়ার বাকি ১০ লাখ টাকা পরিশোধ না করার জেরে একটি প্রিন্টিং প্রেসে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভবনমালিকের বিরুদ্ধে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মাওনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে ওমর আলী ফরাজী প্লাজার আন্ডারগ্রাউন্ডে অবস্থিত ‘নুর পেপার অ্যান্ড তাকওয়া প্রিন্টিং প্রেস’-এ এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী প্রতিষ্ঠানের মালিক শান্ত নুর জানান, গত ১ মে ভবনমালিক মো. আফছার উদ্দিন ফরাজীর সঙ্গে তিন বছরের জন্য তাঁর প্রতিষ্ঠানের ভাড়ার চুক্তি হয়। চুক্তিনামা অনুযায়ী, মোট ২০ লাখ টাকা জামানত নির্ধারণ করা হয়, যার মধ্যে ১০ লাখ টাকা ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। বাকি ১০ লাখ টাকা আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি পর্যন্ত পরিশোধের সময়সীমা রয়েছে।

শান্ত নুরের অভিযোগ, শুক্রবার রাতে তিনি ও তাঁর কর্মচারীরা কর্মস্থল থেকে চলে যাওয়ার পর কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই ভবনমালিক প্রেসের সাটারে তালা ঝুলিয়ে দেন। পরদিন সকালে প্রতিষ্ঠানে গিয়ে তিনি তালাবদ্ধ দেখতে পান। এ বিষয়ে ভবনমালিকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বাকি ১০ লাখ টাকা পরিশোধ না করা পর্যন্ত তালা না খোলার কথা জানান। শান্ত নুর বলেন, ‘চুক্তি অনুযায়ী টাকা দেওয়ার সময় এখনো আসেনি। তারপরও টাকা আদায়ের জন্য প্রতিষ্ঠানে তালা দেওয়া হয়েছে, যার ফলে আমার ব্যবসা কার্যক্রম বন্ধ হয়ে আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।’

অভিযোগের বিষয়ে ভবনমালিক আফছার উদ্দিন ফরাজী বলেন, ‘আমাকে টাকা দেওয়ার কথা বলে ঘুমাচ্ছে। তাই তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।’

ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে শনিবার ভুক্তভোগী শান্ত নুর শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ

শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…

7 minutes ago

আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী

আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…

13 minutes ago

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা

জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…

15 minutes ago

বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ

রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার রাতে…

21 minutes ago

ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট

পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…

46 minutes ago

গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দুই লাখ টাকার অনুদানের…

55 minutes ago

This website uses cookies.