Header Premium (728×90)

ক্রোয়েশিয়ায় ইসরাইলিদের আইসক্রিম দিতে অস্বীকৃতি বিক্রেতার

ক্রোয়েশিয়ায় এক আইসক্রিম বিক্রেতার আচরণে ফিলিস্তিনের প্রতি সংহতি ও মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে। সম্প্রতি ক্রোয়েশিয়া ভ্রমণে থাকা ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের মেয়ের কাছে আইসক্রিম বিক্রি করতে সরাসরি অস্বীকৃতি জানান ওই বিক্রেতা। মূলত মেয়েটি ইহুদি এবং ইসরাইলি নাগরিক—এটি বুঝতে পেরেই বিক্রেতা এই সিদ্ধান্ত নেন।

এই ঘটনার বিস্তারিত তথ্য জানিয়েছেন খোদ নাফতালি বেনেট নিজেই। এই সপ্তাহে বেইত হাপোডিয়াম কর্তৃক প্রকাশিত ‘হাইদা’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য তুলে ধরেন। বেনেট জানান, ক্রোয়েশিয়ার উপকূলে তার পরিবার ছুটি কাটাচ্ছিল। সেই সময় তার মেয়ে অ্যাবিগেল আইসক্রিম কেনার জন্য লাইনে দাঁড়িয়ে ছিল।

ঘটনার বর্ণনা দিয়ে বেনেট বলেন, অ্যাবিগেল যখন তার অর্ডার দেওয়ার জন্য লাইনে অপেক্ষা করছিল, তখন বিক্রেতা তাকে জিজ্ঞাসা করেন সে কোথা থেকে এসেছে। অ্যাবিগেল যখন জানায় যে সে ইসরাইল থেকে এসেছে, তখনই বিক্রেতা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘ইসরাইলিদের জন্য কোনো আইসক্রিম নেই।’ এরপরই বিক্রেতা আইসক্রিমটি ছিনিয়ে নিয়ে ভেঙে গুঁড়ো করে ডাস্টবিনে ফেলে দেন এবং মেয়েটিকে সেখান থেকে চলে যেতে বলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজ অচল করার দাবি যুক্তরাষ্ট্রের

ওমান উপসাগরে মার্কিন নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে একটি বাণিজ্যিক জাহাজ অচল করার দাবি…

2 minutes ago

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নিজের বাল্যবিবাহ রুখে দিল তানিয়া

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ সহ সব বিষয়ে এ-প্লাস পেয়ে নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে দিয়েছে সাতক্ষীরার মেধাবী শিক্ষার্থী…

3 minutes ago

উৎপাদন খরচ ও দরপতনের চাপে ঈশ্বরদীতে শিম চাষ ৩৬ শতাংশ কমেছে

উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া, আশানুরূপ বাজারদর না পাওয়া এবং কৃষি উপকরণের নানা সংকটে পাবনার ঈশ্বরদীতে…

17 minutes ago

ওষুধের দাম সাধারণের নাগালে রাখতে উৎপাদন ব্যয় কমানোর তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

জীবন রক্ষাকারী ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উৎপাদন ব্যয় কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন…

1 hour ago

শিক্ষার মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য

শিক্ষার গুণগত মান বাড়ানো এবং শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে আউটকাম বেজড এডুকেশন…

2 hours ago

পুরস্কার উৎসর্গ করে রাফীকে মঞ্চে ডাকলেন তমা মির্জা

ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে নিজের…

2 hours ago

This website uses cookies.