Header Premium (728×90)

Categories: সারাদেশ

উৎপাদন খরচ ও দরপতনের চাপে ঈশ্বরদীতে শিম চাষ ৩৬ শতাংশ কমেছে

একসময় শিম উৎপাদনের জন্য খ্যাতি অর্জিত পাবনার ঈশ্বরদী সারা দেশে ‘শিম চাষের রাজধানী’ হিসেবে পরিচিত। তবে চলতি মৌসুমে সেই চেনা চিত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে। উৎপাদন ব্যয় আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়া, কাঙ্ক্ষিত বাজারদর না পাওয়া এবং কৃষি উপকরণ নিয়ে নানা সংকটের কারণে শিম চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ঈশ্বরদীর অনেক কৃষক। কৃষকদের অভিযোগ, মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা মিলছে না। পাশাপাশি সরকার নির্ধারিত দামে প্রয়োজনীয় সার না পাওয়া এবং নিম্নমানের বালাইনাশক বিক্রির কারণেও হতাশা ছড়াচ্ছে এই অঞ্চলের শিম চাষিদের মধ্যে।

ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ২৯০ হেক্টর জমিতে শিম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৪৮০ হেক্টর কম জমিতে আবাদ হয়েছে। ফলে এবার নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৩৬ শতাংশ কম জমিতে শিমের আবাদ হচ্ছে। উপজেলায় শিম উৎপাদনের মূল কেন্দ্র হলো মুলাডুলি ইউনিয়ন, যেখানে ঈশ্বরদীর মোট শিম আবাদি জমির প্রায় ৮০ শতাংশ অবস্থিত। মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর, আড়কান্দি, নেকড়হাটা, মুলাডুলি, ফরিদপুর, রামেশ্বরপুর, শেখপাড়া, সড়াইকান্দি, বেতবাড়িয়া, রামনাথপুর, ডিলুহাট, বাঘহাছলা, বহরপুর ও দুর্গাপাড়াসহ বিভিন্ন এলাকায় শিমের ব্যাপক চাষ হয়ে থাকে। এর বাইরে দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর, দুর্গাবাজার, মারমী, কালিকাপুর দিঘীরপাড় এবং সলিমপুর ইউনিয়নের জয়নগর, ভাড়ইমারী, নওদাপাড়া ও বক্তারপুর এলাকাতেও শিম চাষ বিস্তৃত।

সম্প্রতি সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মাঠে মাঠে মাচান তৈরি করে বেড়ে উঠেছে শিমগাছ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে কাজ করছেন কৃষক-কৃষাণীরা। কেউ লতা ছাড়ানো, কেউ অতিরিক্ত পাতা ছাঁটাই, আবার কেউ ফুল ও গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। তবে এত পরিচর্যার পরও বহু জমিতে আশানুরূপ শিম ধরছে না বলে জানিয়েছেন চাষিরা।

মুলাডুলি এলাকার কৃষক আশরাফুর ইসলাম দুই বিঘা জমি বর্গা নিয়ে শিম চাষ করেছেন। তিনি জানান, জমি প্রস্তুত, বীজ বপন ও মাচান তৈরিসহ শুরুতেই প্রতি বিঘায় প্রায় ১৫ হাজার টাকা খরচ হয়। এর পর সার ও কীটনাশকের পেছনে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। কৃষি কর্মকর্তাদের অবহেলার অভিযোগ তুলে আশরাফুল ইসলাম বলেন, বছরে একদিনও তাদের দেখা পাওয়া যায় না, অথচ যোগাযোগ করলে তারা সবসময় কৃষকদের সেবা দিতে ব্যস্ত থাকার কথা বলেন। মাঠে যদি তাদের দেখা না পাই, তাহলে তারা কোন মাঠে থাকেন?

কৃষক ইমরান বলেন, গাছে প্রয়োজনীয় সার ও কীটনাশক দিয়েও ফুল ঝরে পড়া থামানো যাচ্ছে না। কী কারণে ফুল ঝরে যাচ্ছে তা বুঝতে না পেরে স্থানীয় বালাইনাশক বিক্রেতাদের পরামর্শেই বিভিন্ন ওষুধ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন তারা। অন্য এক কৃষক আওয়াল জানান, তিনি প্রতি বছর প্রায় ১০ বিঘা জমিতে শিম চাষ করতেন, কিন্তু কৃষি অফিসের সেবা প্রদানে পক্ষপাতিত্বের কারণে কয়েক বছর ধরে তিনি শিম চাষ থেকে সরে দাঁড়িয়েছেন। কৃষক আফিল অভিযোগ করে জানান, বাজারে সরকারি সারের তীব্র সংকট থাকায় অবৈধ ও নিম্নমানের সার ও বালাইনাশকের দাপট বেড়েছে, যা কৃষকের উৎপাদন ব্যয় আরও বাড়িয়ে দিচ্ছে। কিন্তু বাজারে নিম্নমানের এসব কৃষি উপকরণ বিক্রি নিয়ে যথাযথ কোনো তদারকি করা হচ্ছে না।

কৃষকদের এসব অভিযোগ প্রসঙ্গে ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন জানান, অতিরিক্ত বৃষ্টিপাত ও অতিরিক্ত গরমের কারণেই মূলত শিমের ফুল ঝরে যাচ্ছে। বাজারে যেসব কীটনাশক বিক্রি হচ্ছে সেগুলো সরকার অনুমোদিত দাবি করে তিনি বলেন, পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় বাজারে থাকা সার ও বালাইনাশকের গুণগত মান চাহিদা অনুযায়ী পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। তবে বাজারে মানসম্পন্ন সার ও বালাইনাশকের সরবরাহ নিশ্চিত করতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং খুব শিগগিরই এ সংকট কেটে যাবে বলে আশ্বাস দেন তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: বাল্যবিয়ে রোধে বিশেষ গুরুত্ব

বিশ্বব্যাপী আজ ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হচ্ছে। দিবসটির লক্ষ্য কন্যাশিশুদের শিক্ষা, সুরক্ষা ও…

29 minutes ago

২৫ কোটির বাজেটে ৩৩০ কোটি আয় করে রেকর্ড গড়ল ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’

মাত্র ২৫ কোটি রুপি নির্মাণব্যয়ের মালয়ালম রোমান্টিক কমেডি সিনেমা ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ বিশ্বজুড়ে ৩৩০ কোটি…

41 minutes ago

ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজ অচল করার দাবি যুক্তরাষ্ট্রের

ওমান উপসাগরে মার্কিন নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে একটি বাণিজ্যিক জাহাজ অচল করার দাবি…

48 minutes ago

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নিজের বাল্যবিবাহ রুখে দিল তানিয়া

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ সহ সব বিষয়ে এ-প্লাস পেয়ে নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে দিয়েছে সাতক্ষীরার মেধাবী শিক্ষার্থী…

48 minutes ago

ওষুধের দাম সাধারণের নাগালে রাখতে উৎপাদন ব্যয় কমানোর তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

জীবন রক্ষাকারী ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উৎপাদন ব্যয় কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন…

2 hours ago

শিক্ষার মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য

শিক্ষার গুণগত মান বাড়ানো এবং শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে আউটকাম বেজড এডুকেশন…

2 hours ago

This website uses cookies.