শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলামের সঠিক বাস্তবায়ন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। শনিবার সকালে বাউবির গাজীপুর ক্যাম্পাসে উপাচার্যের কনফারেন্স কক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে আয়োজিত ‘টিচিং এন্ড এসেসমেন্ট ইন ওবিই কারিকুলাম’ শীর্ষক এক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, প্রচলিত পরীক্ষা ও সনদনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে এসে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ওবিই কারিকুলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই কারিকুলামের সফল বাস্তবায়নের জন্য শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং নিয়মিত কর্মশালার আয়োজন করা অপরিহার্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এই উদ্যোগকে অন্য বিভাগগুলোর জন্যও অনুসরণীয় বলে উল্লেখ করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশফাক হোসেন। এ সময় অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বলেন, ওবিই কারিকুলাম কার্যকরভাবে বাস্তবায়নের জন্য অভিজ্ঞ শিক্ষকদের দক্ষতা কাজে লাগাতে হবে। তিনি আরও বলেন, পাঠদান ও শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে বিদ্যমান সীমাবদ্ধতা দূর করে শিক্ষার মান উন্নয়নে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কর্মশালায় ইতিহাস বিভাগের অধ্যাপক ও রিসোর্স পারসন ড. মোহাম্মদ আবুল কাওসার ওবিই কারিকুলামের গুরুত্ব, এর বাস্তবায়ন প্রক্রিয়া এবং শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এতে ইতিহাস বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…
দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…
১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…
This website uses cookies.