Header Premium (728×90)

Categories: বিনোদন

পুরস্কার উৎসর্গ করে রাফীকে মঞ্চে ডাকলেন তমা মির্জা

গতকাল রাতে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তমা মির্জা। রায়হান রাফী পরিচালিত ‘আমলনামা’য় অভিনয়ের জন্য তিনি এই স্বীকৃতি লাভ করেন। পুরস্কার গ্রহণ শেষে মঞ্চে পরিচালক রায়হান রাফীকে ডেকে নিয়ে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেন তমা।

মঞ্চে দাঁড়িয়ে তমা মির্জা বলেন, ‘যাঁর কাছ থেকে আমি অভিনেত্রী হয়ে উঠেছি, আমার অভিনয় যাঁর মধ্য দিয়ে নতুন করে জন্ম নিয়েছে, তিনি রায়হান রাফী। আমি পুরস্কার কখনো আমার বাবা কখনো মাকে উৎসর্গ করি। আমি এবারের পুরস্কারটি রায়হান রাফীকে উৎসর্গ করলাম। কারণ, এই অর্জনের পেছন তাঁর অবদান অনেক বড়, তাঁর কারণেই হয়তো আমার এই ভিন্ন পথচলা। এ জন্য রাফীকে অনেক অনেক ধন্যবাদ।’

তমার এই মন্তব্যের প্রেক্ষিতে পরিচালক রায়হান রাফী বলেন, ‘একজন পরিচালকের কাজ অভিনেত্রীকে খুঁজে বের করা। চরিত্রের প্রয়োজনে অভিনেত্রীদের তৈরি করা। এখানে আসলে কেউ কাউকে তৈরি করতে, অভিনেত্রী বানাতে পারে না। সবাই তাঁর যোগ্যতায় জায়গা করে নেন। তমা অনেক ভালো করেছে। ও অনেক মেধাবী অভিনয়শিল্পী। আশা করছি, আগামী দিনেও আরও ভালো করবে।’

উল্লেখ্য, একই অনুষ্ঠানে ‘আমলনামা’র জন্য জনপ্রিয় ক্যাটাগরিতে সেরা পরিচালকের পুরস্কারও পেয়েছেন রায়হান রাফী। পরে রাতে ফেসবুক স্ট্যাটাসে তমাকে নিয়ে রাফী লেখেন, ‘কিছু অভিনয় পর্দার গণ্ডি পেরিয়ে যায়, গল্প শেষ হওয়ার পরও যা দীর্ঘ সময় মনে থেকে যায়। “আমলনামা”র শেষ দৃশ্যের শুটিংয়ের সময় তমা মির্জার আবেগঘন অভিনয়ে সেটে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। সেই একই আবেগ দর্শকদের মনেও ছুঁয়ে যেতে দেখে পুরো যাত্রাটি আরও অর্থবহ হয়ে উঠেছে।’ তিনি আরও উল্লেখ করেন যে, এই কাজটি তাঁর হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছে এবং এটি ছিল ভালোবাসা ও পারস্পরিক আস্থার একটি সম্মিলিত প্রচেষ্টা।

আশা করছি, আগামী দিনেও আরও ভালো করবে।’.‘ফায়ার’ থেকে সরে দাঁড়িয়েছিলেন মান্না, ২৪ বছর পর সামনে এল তাঁর বক্তব্য.পরে রাতে ফেসবুক স্ট্যাটাসে তমাকে নিয়ে রাফী আরও লিখেছেন, ‘কিছু অভিনয় পর্দার গণ্ডি পেরিয়ে যায়, গল্প শেষ হওয়ার পরও যা দীর্ঘ সময় মনে থেকে যায়।

Recent Posts

সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…

10 hours ago

৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…

10 hours ago

তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…

11 hours ago

পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…

11 hours ago

জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…

11 hours ago

দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে

১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…

11 hours ago

This website uses cookies.