Header Premium (728×90)

Categories: জাতীয়

জুয়া খেলার ভিডিও ভাইরাল, সমালোচনায় বুড়িচং বিএনপি নেতা

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন খানের জুয়া খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজনের সঙ্গে বসে তাস খেলছেন ফরিদ উদ্দিন খান। তাদের হাত ও সামনে কিছু টাকাও দেখা গেছে।

দীর্ঘদিন ধরে ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করা ফরিদ উদ্দিনের এই কর্মকাণ্ডে তৃণমূলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য করছেন। স্থানীয় বিএনপির একাধিক নেতার দাবি, স্রোন্দ্রম সরকার পুকুরপাড়ে প্রায়ই তাকে জুয়া খেলতে দেখা যায়। তাদের অভিযোগ, বিষয়টি জানা থাকলেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, ‘এ ধরনের অপরাধ দল কোনোভাবেই সমর্থন করে না। শুনেছি, তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে চান। যদি তিনি এসব কর্মকাণ্ডে জড়িত থাকেন, তবে কীভাবে নির্বাচন করবেন? আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক সুনির্দিষ্ট ব্যবস্থা নেব।’

এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন খানকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

ওষুধের দাম সাধারণের নাগালে রাখতে উৎপাদন ব্যয় কমানোর তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

জীবন রক্ষাকারী ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উৎপাদন ব্যয় কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন…

24 minutes ago

শিক্ষার মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য

শিক্ষার গুণগত মান বাড়ানো এবং শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে আউটকাম বেজড এডুকেশন…

49 minutes ago

পুরস্কার উৎসর্গ করে রাফীকে মঞ্চে ডাকলেন তমা মির্জা

ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে নিজের…

51 minutes ago

লা লিগায় গেতাফেকে ৩-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা

নিজেদের ঘরের মাঠ স্পোটিফাই ক্যাম্প ন্যুতে গেতাফেকে ৩-০ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় নিজেদের…

57 minutes ago

গর্ডনের দ্রুততম গোল ও জেসুস-কুন্দের নৈপুণ্যে বার্সেলোনার টানা অষ্টম জয়

অ্যান্থনি গর্ডনের অভিষেক গোলের পর গাব্রিয়েল জেসুস ও জুলস কুন্দের লক্ষ্যভেদে হেতাফেকে ৩-০ ব্যবধানে হারিয়েছে…

1 hour ago

চাটমোহরে ৩ উপজেলার সাংবাদিকদের সঙ্গে সংরক্ষিত এমপি রুমার মতবিনিময়

পাবনা-৩ আসনের তিন উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।…

1 hour ago

This website uses cookies.