Header Premium (728×90)

ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজ অচল করার দাবি যুক্তরাষ্ট্রের

ওমান উপসাগরে একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজ অচল করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। শনিবার এক বিবৃতিতে সংস্থাটি এই অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করে।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, পানামার পতাকাবাহী এমভি ওশান মলিকা নামের জাহাজটি, যা ‘আরিকা সান’ নামেও পরিচিত, মার্কিন নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। জাহাজটির নাবিকেরা বারবার সতর্কবার্তা পাওয়ার পরও তা উপেক্ষা করেন।

অভিযান সম্পর্কে সংস্থাটি জানায়, একটি মার্কিন সামরিক যুদ্ধবিমান নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করে জাহাজটির পেছনের অংশে আঘাত হানে। সেন্টকমের দাবি অনুযায়ী, এই সামরিক অভিযান চালানোর সময় জাহাজটির নাবিকদের কোনো ক্ষতি হয়নি।

সেন্টকম আরও জানায়, জাহাজটি ইরানের একটি বন্দর ছেড়ে আসার পর আঞ্চলিক সমুদ্রসীমা অতিক্রম করার চেষ্টা করছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

ট্রাম্পের সংবাদ প্রচার বন্ধ করায় পাঁচ টিভি নেটওয়ার্কের বিরুদ্ধে তদন্ত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ প্রচার বন্ধ রাখার দায়ে যুক্তরাষ্ট্রের পাঁচটি প্রধান টেলিভিশন নেটওয়ার্কের বিরুদ্ধে ফেডারেল…

18 minutes ago

সুন্দরবনের ৩৯ শতাংশ সুন্দরী গাছ আগামরা রোগে আক্রান্ত

সুন্দরবনের ৩৩ কোটি সুন্দরী গাছের মধ্যে প্রায় ৩৯ শতাংশ আগামরা বা টপ-ডাইং রোগে আক্রান্ত। গবেষণায়…

22 minutes ago

সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মানিকগঞ্জ যাত্রা বাতিল করলেন তানজিন তিশা

মানিকগঞ্জে একটি শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।…

29 minutes ago

দিল্লিতে আটক সিজেপির তিন নেতাকে মুক্তি দিল আদালত

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেওয়ার অভিযোগে আটক ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন সিজেপির তিন…

31 minutes ago

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলা: ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় আজ রোববার সকাল পর্যন্ত ঢাকা থেকে…

40 minutes ago

পুলিশি সতর্কতার পর মুক্তি পেলেন ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠি

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে এসে গুরুগ্রামে আটক হওয়া…

42 minutes ago

This website uses cookies.