ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসীদের সেবায় বিশেষ সুবিধা নিশ্চিত করতে আসছে ‘প্রবাসী কার্ড’ কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু রিয়াদে হুতিদের টানা তৃতীয় দিনের ক্ষেপণাস্ত্র হামলা নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ ও আটক ইরানের নেতৃত্ব নিয়ে বেশি বাড়াবাড়ি করে ফেলেছি: ডনাল্ড ট্রাম্প ডারবান টেস্টের শেষ দিনে জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া কটিয়াদীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি কাশেম মিয়া গ্রেপ্তার ইউপি নির্বাচন: বিএনপির সামনে তৃণমূল সামলানোর বড় পরীক্ষা সৌদি আরবে হুতি হামলা: শাহজালাল থেকে ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের

জিম্বাবুয়েতে মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৭

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৪১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জিম্বাবুয়েতে একটি মিনিবাস ও ভারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৭ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে দেশটির রাজধানী হারারে থেকে ১৩২ কিলোমিটার দক্ষিণে চিভহু শহরের একটি প্রধান মহাসড়কে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশের মুখপাত্র পল নিয়াথি শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, একটি অন্য গাড়িকে ওভারটেক করার সময় ঘাতক ট্রাকটি মিনিবাসটির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মিনিবাসটিতে স্থানীয় একটি আফ্রিকান খ্রিষ্টান সম্প্রদায়ের অনুসারীরা ভ্রমণ করছিলেন। দুর্ঘটনার তীব্রতায় মিনিবাসটিতে আগুন ধরে যায় এবং সেটি সম্পূর্ণ পুড়ে কঙ্কালে পরিণত হয়।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জেডবিসি নিউজ জানিয়েছে, দুর্ঘটনাস্থলেই ২৩ জন মারা যান। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর আহতদের মধ্য থেকে আরও কয়েকজনের মৃত্যু হয়। জিম্বাবুয়েতে অতিরিক্ত যাত্রী বোঝাই যানবাহন, বেপরোয়া গতি এবং খানাখন্দে ভরা রাস্তার কারণে প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

দেশটির কর্তৃপক্ষের মতে, ৯০ ভাগের বেশি সড়ক দুর্ঘটনার পেছনে চালকদের বেপরোয়া ড্রাইভিং ও মানবজনিত ত্রুটি দায়ী। জাতিসংঘের অর্থনৈতিক কমিশন ফর আফ্রিকার তথ্য অনুযায়ী, আফ্রিকার দেশগুলোতে প্রতি বছর প্রায় ৩ লাখ মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়, যা বিশ্বের মোট সড়ক মৃত্যুর প্রায় এক চতুর্থাংশ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

জিম্বাবুয়েতে মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৭

আপডেট সময় : ১১:৪১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬