যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধ ও নানামুখী নিষেধাজ্ঞার মধ্যেই চলতি ইরানি বছরের প্রথম চার মাসে প্রায় ৭.৫ বিলিয়ন মার্কিন ডলারের তেল রাজস্ব অর্জন করেছে ইরান। এই বিপুল পরিমাণ অর্থ ইতোমধ্যে দেশটির কেন্দ্রীয় ব্যাংকে স্থানান্তর করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির তেল মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গত ২১ মার্চ থেকে ২২ জুলাই পর্যন্ত অর্জিত এই রাজস্ব চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারের যাবতীয় বৈদেশিক মুদ্রার ব্যয় মেটানোর জন্য যথেষ্ট। মার্কিন নৌ অবরোধের বাইরে আন্তর্জাতিক বাজারে ইরানের তেল বিক্রির যে সুযোগ রয়েছে, তা দিয়েই ২০২৬ সালের ২১ মার্চ থেকে ২০২৭ সালের ২০ মার্চ পর্যন্ত ঘোষিত রাষ্ট্রীয় বাজেটের রাজস্ব চাহিদা পূরণ করা সম্ভব হবে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বছরের প্রথম চার মাসে সংগৃহীত এই তেল রাজস্ব ওই সময়ের জন্য বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় ৯৯ শতাংশ স্পর্শ করেছে। এমন এক সময়ে এই রাজস্ব অর্জনের খবর সামনে এলো যখন ইরান অভিমুখে মার্কিন নৌ অবরোধের কারণে দেশটির তেল রপ্তানি ও সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।
বর্তমানে বিশ্বজুড়ে অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ ‘হরমুজ প্রণালি’ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের মূল কেন্দ্রে পরিণত হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কৌশলগত জলপথটি বন্ধ করে রেখেছে ইরান। অন্যদিকে, সেখানে অবাধ ও বাধাহীন নৌ চলাচল নিশ্চিত করার স্বার্থে এটি পুনরায় খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছে ওয়াশিংটন।
উল্লেখ্য, গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অন্যতম প্রধান শর্ত ছিল মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া। তবে ইরানি কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন যে, ওয়াশিংটন যতক্ষণ পর্যন্ত তাদের প্রতিশ্রুতি পূরণ না করবে—যার মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা ও অবরোধ প্রত্যাহার এবং ফ্রিজ বা অবরুদ্ধ করে রাখা ইরানি সম্পদ অবমুক্ত করা—ততক্ষণ তেহরান এই জলপথটি পুরোপুরি উন্মুক্ত করবে না।
রাজধানীর রমনা কালীমন্দির পরিদর্শনে গিয়ে ধর্মীয় পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার…
তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যায় চারজনের প্রাণহানি ঘটেছে। ১৯৪২ সালের পর শহরটিতে…
টেলিভিশন থেকে তিন-চার বছরের বিরতির পর স্টার প্লাসের ‘সায়োনি’ ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় ফিরেছেন রশমি…
ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ ও জিম্বাবুয়ের প্রথম ওয়ানডে ম্যাচটি আজ সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে সরাসরি দেখা…
মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্সের রকেট প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা নতুন ‘রোডস্টার ২’ মডেলের একটি উড়ন্ত…
গণহত্যাকারী দল হিসেবে নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিয়ে দেখা দিয়েছে নানা সংশয়। তদন্তের মন্থর…
This website uses cookies.