সৌদি আরবের লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দরের কাছে একটি বাণিজ্যিক ট্যাংকার জাহাজে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ আগস্ট) যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা ইউকেএমটিও এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটি জানিয়েছে, বন্দর থেকে প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে অজ্ঞাত একটি বস্তু জাহাজের মূল ডেকে আঘাত হানে। কোম্পানির নিরাপত্তা কর্মকর্তার বরাতে জানানো হয়েছে যে, আঘাতের পর জাহাজের ডেকে আগুন ধরে যায়। তবে দ্রুত ও সফলভাবে জরুরি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইউকেএমটিও জানিয়েছে, এই ঘটনায় জাহাজের সব ক্রু নিরাপদ ও অক্ষত আছেন। এছাড়া এ ঘটনায় পরিবেশের ওপর কোনো ক্ষতিকর প্রভাব পড়েনি। লোহিত সাগরের এই কৌশলগত জলপথে চলাচলকারী সব জাহাজকে সর্বোচ্চ সতর্ক থাকতে এবং কোনো ধরনের সন্দেহজনক তৎপরতা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে খবর দিতে আহ্বান জানানো হয়েছে।
ভারতের উত্তর প্রদেশের শামলিতে জিম থেকে বের হওয়ার সময় চার অস্ত্রধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন হরিয়ানভি…
রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৪৯১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ…
ইরান যুদ্ধের কারণে ইউরোপে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুত উদ্বেগজনকভাবে কমে গেছে।…
নেপাল সীমান্ত-সংলগ্ন জিরং স্থলবন্দরের কাছে নতুন করে ভূমিধস ও আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হওয়ায় উদ্ধার…
দেশের বেশির ভাগ এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি হতে পারে। এর ফলে সারা দেশে দিন…
সাভারের আশুলিয়ায় ‘দৈনিক অন্যায়ের চিত্র’ পত্রিকার সাইনবোর্ড ও সামাজিক সংগঠনের আড়ালে অবৈধভাবে নকল কনডম ও…
This website uses cookies.