Header Premium (728×90)

Categories: বিনোদন

শামলিতে জিম থেকে বের হতেই গুলি, ২৫ সেকেন্ডে শেষ গায়কের জীবন

ভারতের উত্তর প্রদেশের শামলিতে নৃশংসভাবে খুন হয়েছেন হরিয়ানভি সংগীতশিল্পী ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় জিমে শরীরচর্চা শেষে বের হওয়ার পরপরই তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চারজন অস্ত্রধারী তাকে অনুসরণ করছিল এবং প্রায় ২৫ সেকেন্ড ধরে একটানা গুলি চালায় তারা।

৩৫ বছর বয়সী অঙ্কিত জিম থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন। গাড়িতে ওঠার আগেই হামলাকারীরা তাকে ঘিরে ফেলে এবং মোট ১২টি গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

হরিয়ানভি সংগীত জগতে পরিচিত মুখ ছিলেন অঙ্কিত। ইউটিউবে তার চ্যানেলে ৩ লাখ ৬৮ হাজারের বেশি সাবস্ক্রাইবার ছিল। তার অনেক গানের ভিডিওতে বন্দুক, সংঘর্ষ ও সহিংসতার দৃশ্য তুলে ধরা হতো বলে জানা গেছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে গোগি গ্যাং এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে। তাদের অভিযোগ, অঙ্কিতের সঙ্গে প্রতিদ্বন্দ্বী পক্ষের যোগাযোগ ছিল। তবে এই দাবির সত্যতা এখনো নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

নিহত গায়কের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ চার অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করা এবং দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

আগার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে জয় পাকিস্তানের

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৭ রানে হারিয়েছে পাকিস্তান। দলের জয়ে সালমান আলী আগা…

2 minutes ago

দেবী দুর্গার সাজে নজর কাড়লেন চিত্রনায়িকা পরীমণি

দেবী দুর্গার সাজে সেজে ভক্তদের নজর কেড়েছেন চিত্রনায়িকা পরীমণি। তার নতুন এই লুকের ভিডিও সামাজিক…

23 minutes ago

২০২৭ সালের দীপাবলিতে মুখোমুখি প্রভাস ও রণবীরের সিনেমা

২০২৭ সালের ২৯ অক্টোবর মুক্তি পাবে প্রভাসের নতুন সিনেমা 'স্পিরিট'। একই সময়ে নিতেশ তিওয়ারির 'রামায়ণ…

41 minutes ago

হাসপাতাল ব্যবস্থা ও চিকিৎসাবিজ্ঞানের বিকাশে মুসলমানদের ঐতিহাসিক অবদান

প্রাচীনকালের ঘরোয়া সেবা থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক ও ভ্রাম্যমাণ হাসপাতাল ব্যবস্থার সুসংগঠিত বিকাশ ঘটেছিল মধ্যযুগীয়…

44 minutes ago

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন পাস হলে বুমেরাং হতে পারে: টিআইবি

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন পাস করা সরকারের জন্য বুমেরাং হতে পারে বলে সতর্ক করেছে টিআইবি।…

1 hour ago

বন্ধ কারখানা চালুর ঋণ বিতরণে মন্দা, বিতরণ মাত্র ৫৬১ কোটি টাকা

স্থবির অর্থনীতি সচল রাখতে গঠিত ২০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিল থেকে বন্ধ শিল্প…

1 hour ago

This website uses cookies.