নেপাল সীমান্ত-সংলগ্ন জিরং স্থলবন্দরের কাছে উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে চীন। গত বুধবারের প্রলয়ঙ্করী বন্যার পর ওই এলাকায় আবারও বড় ধরনের ভূমিধস ও আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
গত বুধবারের পাহাড়ি ঢল ও ভূমিধসের ফলে পার্বত্য অঞ্চলে যে কৃত্রিম হ্রদ তৈরি হয়েছিল, গত ৪৮ ঘণ্টায় সেটির পানির স্তর ক্রমাগত বাড়ছে। যেকোনো মুহূর্তে এই হ্রদ ফেটে গিয়ে নতুন করে প্রাণঘাতী কাদা-পাথরের ধস কিংবা তীব্র পানির তোড় নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেপালে এই দুর্যোগে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি শুক্রবার সকালে জানিয়েছে, নতুন তৈরি হওয়া এই হ্রদটি উপচে অনবরত পানি পড়তে শুরু করেছে। ফলে পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে উঠেছে যে, উদ্ধারকারী দলগুলোর পক্ষে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত জিরং স্থলবন্দরের দিকে এগিয়ে যাওয়া আর সম্ভব হচ্ছে না।
উদ্ধার অভিযানের সঙ্গে থাকা সিসিটিভির এক প্রতিবেদক জানান, সামনের সারির দলগুলোর কাছ থেকে জরুরি নির্দেশনা পাওয়ার পর উদ্ধারকারী দলগুলোকে জিরং বন্দরের দিকে আর না এগোতে বলা হয়েছে। বর্তমানে উদ্ধারকারী দলের সিংহভাগ সদস্যই জিরং শহরের লাওজিয়াং গ্রামের প্রবেশমুখে অবস্থান করছেন। এই গ্রামটি চীন-নেপাল সীমান্ত থেকে প্রায় ৪ দশমিক ৩৫ মাইল বা প্রায় ৭ কিলোমিটার দূরে অবস্থিত।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবীনগরে নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ…
কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনায় ৫ বছর বয়সী এক শিশু…
নেপালের নারায়ণী নদী থেকে উদ্ধার হওয়া এক নারীর মরদেহ থেকে স্বর্ণের দুল চুরির ভিডিও সামাজিক…
কক্সবাজার শহরের রেনেসাঁ হোটেলের মদের বারে মাতাল যুবকদের সংঘর্ষে নাজিবুল হক রাশেদ নামে এক যুবক…
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে (গাকৃবি) বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য একটি ‘গ্লোবাল হাব’ হিসেবে গড়ে…
লর্ডস টেস্টের লাঞ্চ বিরতিতে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার প্রচার ঠেকাতে পিসিবি দল মাঠে না…
This website uses cookies.