Header Premium (728×90)

আশুলিয়ায় পত্রিকার সাইনবোর্ডের আড়ালে নকল কনডম তৈরির কারখানায় অভিযান

সাভারের আশুলিয়ায় একটি ভুয়া পত্রিকার সাইনবোর্ড ও সামাজিক সংগঠনের পরিচয়ের আড়ালে গড়ে ওঠা নকল কনডম ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রী প্যাকেটজাত ও মজুতের কারখানার সন্ধান পেয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ওই প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ নকল কনডম, জন্মনিয়ন্ত্রণ সামগ্রী এবং অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসনের তথ্যমতে, জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।

প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির বাইরে ‘দৈনিক অন্যায়ের চিত্র’ নামে একটি পত্রিকার সাইনবোর্ড লাগানো ছিল এবং একই সঙ্গে সামাজিক সংগঠনের পরিচয় ব্যবহার করা হচ্ছিল। তবে ভেতরে তল্লাশি চালিয়ে অনুমোদনহীন জন্মনিয়ন্ত্রণ সামগ্রী অবৈধভাবে প্যাকেটজাত ও মজুতের প্রমাণ পাওয়া যায়।

অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এটি কোনো বৈধ প্রতিষ্ঠান নয় এবং অধিকাংশ পণ্য পাশের দেশ থেকে অবৈধভাবে আনা হয়েছে। তিনি আরও জানান, এসব পণ্যের গুণগত মান যাচাইয়ের কোনো সুযোগ নেই, যা ভোক্তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এছাড়া এই অবৈধ ব্যবসার কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।

প্রশাসন আরও জানায়, এর আগেও একই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছিল এবং ভবনটি সিলগালা করা হয়েছিল। পরবর্তীতে বৈধ ব্যবসা পরিচালনার শর্তে সিলগালা খুলে দেওয়া হলেও মালিকপক্ষ সেই শর্ত ভঙ্গ করে গোপনে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানের মালিক ও মূল অভিযুক্ত শাহাদত হোসেন শান্তুকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তারসহ জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

৯৯ বছর বয়সে বিমানের ডানায় দাঁড়িয়ে বিশ্ব রেকর্ড গড়লেন হেলগা

বিমানের ডানায় দাঁড়িয়ে ওড়ার দুঃসাহসিক কীর্তি ‘উইং ওয়াক’ সম্পন্ন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন…

15 minutes ago

পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, তদন্তের আশ্বাস ডিবি প্রধানের

রাজধানীর গেণ্ডারিয়ায় পিস্তল হাতে মাদকবিরোধী অভিযানের ভিডিও ভাইরাল হওয়ার পর মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের বিরুদ্ধে…

31 minutes ago

মা ইলিশ রক্ষায় ১১১ সংসদ সদস্যকে মৎস্যমন্ত্রীর ডিও লেটার

মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফলভাবে বাস্তবায়ন ও জনসচেতনতা বাড়াতে ৩৮ জেলার ১১১ জন সংসদ সদস্যকে ডিও…

2 hours ago

সাতক্ষীরায় হাসপাতালে ঢুকে পিটুনি, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় মারধরের শিকার ওহিদুজ্জামান শামীম নামে এক যুবকের হাসপাতালে…

2 hours ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, ভর্তি ২০৮৮ রোগী

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে…

2 hours ago

কুয়েতের গৃহকর্মীর ৮৬.১ শতাংশই বাংলাদেশসহ এশিয়ার ৪ দেশের

কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন (পিএসিআই) এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, কুয়েতে কর্মরত মোট গৃহকর্মীর…

2 hours ago

This website uses cookies.