বিমানের ডানায় দাঁড়িয়ে আকাশে ওড়ার এক দুঃসাহসিক কীর্তি গড়ে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছেন ৯৯ বছর বয়সী হেলগা ডাফি। ‘উইং ওয়াক’ বা বিমানের ডানার ওপর হাঁটার এই খেতাব অর্জনের মাধ্যমে তিনি বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন। একই সঙ্গে যুক্তরাজ্যের একটি এয়ার অ্যাম্বুলেন্সের জন্য তহবিল সংগ্রহ করেছেন তিনি। যুক্তরাজ্যের সম্প্রচারমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ারের সিরেনসেস্টারে অবস্থিত আরএফসি রেন্ডকম্ব এয়ারফিল্ডে হেলগা এই রোমাঞ্চকর কাজ সম্পন্ন করেন। দুঃসাহসী এই পারফর্ম্যান্স শেষে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা উপস্থিত হয়ে তার হাতে আনুষ্ঠানিক সনদ তুলে দেন। সাত ভাইবোনের মধ্যে সবার বড় হেলগা নিজের অনুভূতি ব্যক্ত করে জানান, তার বাবা বেঁচে থাকলে প্রথম সন্তানের এই অর্জনে নিশ্চিতভাবেই গর্বিত হতেন। তিনি জানান, তার বাবা সবসময় সন্তানদের কাছ থেকে সেরা পারফর্ম্যান্স আশা করতেন এবং তিনি আজীবন বাবার সেই প্রত্যাশা পূরণের চেষ্টা করে গেছেন।
৯৭ বছর বয়সী বেটি ব্রোমেজকে একই ধরনের একটি দুঃসাহসিক কাজ করতে দেখেই মূলত অনুপ্রাণিত হয়েছিলেন হেলগা। এর পরেই তার নিজের মনেও বিমানের ডানায় দাঁড়িয়ে ওড়ার তীব্র ইচ্ছা জাগে। এয়ারফিল্ডে হেলগার এই অবিশ্বাস্য পারফর্ম্যান্স দেখতে উপস্থিত ছিলেন তার দুই ভাতিজি জ্যাকি রোজ ও জুলি প্রিস। তারা হেলগাকে একজন স্বাধীনচেতা ও স্পষ্টভাষী নারী হিসেবে বর্ণনা করেন।
ভাতিজি জ্যাকি রোজ জানান, হেলগা দীর্ঘদিন ধরেই সাধারণের চেয়ে আলাদা বা অন্য রকম কিছু করার পরিকল্পনা করছিলেন। ৯৯ বছর বয়সে পা দিয়েও তিনি যে বহু বছর আগের সেই একই অদম্য মানুষ রয়েছেন, সেটাই তিনি সবাইকে দেখাতে চেয়েছেন। এই উদ্যোগটি তাদের পরিবারের জন্য একটি আবেগঘন মুহূর্ত ছিল, কারণ হেলগা যে সংস্থার জন্য অর্থ সংগ্রহ করছেন—উইল্টশায়ার অ্যান্ড বাথ এয়ার অ্যাম্বুলেন্স—সেই অ্যাম্বুলেন্সেই জ্যাকি ও জুলির মাকে জীবনের শেষ যাত্রায় নিয়ে যাওয়া হয়েছিল।
সংস্থাটির প্রতিনিধি স্যাম কনওয়ে হেলগার এই অসীম সাহসিকতার প্রশংসা করে তাকে একজন ‘কিংবদন্তি’ বলে আখ্যায়িত করেন। কনওয়ে উল্লেখ করেন, নতুন কিছু করা কিংবা সাহস দেখানোর ক্ষেত্রে যে বয়স কোনো বাধা হতে পারে না, ৯৯ বছর বয়সে হেলগা ডাফির এই বিশ্ব রেকর্ড গড়ার ঘটনা তারই এক অনন্য উদাহরণ।
সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ স্টেশনে দীর্ঘ সময় ট্রেন চলাচল ব্যাহত…
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে রোববার ঢাকায় পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এবারের সফরে…
ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে পাঁচ করবর্ষের বকেয়া ৬৬৬ কোটি টাকার বেশি কর…
চাকরির বেতন, বাসা ভাড়া ও ল্যাপটপের দাম কমানোর মতো দরকষাকষির কাজ মানুষের হয়ে করার জন্য…
বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বেতাগীতে কোনো…
রাজধানীর গেণ্ডারিয়ায় পিস্তল হাতে মাদকবিরোধী অভিযানের ভিডিও ভাইরাল হওয়ার পর মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের বিরুদ্ধে…
This website uses cookies.