Header Premium (728×90)

চাকরির বেতন ও বাসা ভাড়া নির্ধারণে মানুষের হয়ে লড়বে এআই

ল্যাপটপের দাম কমানো, বাড়িভাড়ার চুক্তিতে মধ্যস্থতা করা কিংবা নতুন চাকরির বেতন বাড়ানোর মতো জটিল দরকষাকষির কাজ মানুষের হয়ে নিজ থেকেই সম্পন্ন করার সক্ষমতা অর্জন করতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। গ্রাহকদের জন্য সেরা সুবিধাটি ছিনিয়ে আনতে বিশেষ ধরনের ‘এআই এজেন্ট’ তৈরির সম্ভাবনার ওপর কাজ শুরু করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। ইন্ডিয়া টুডে ও ফিন্যান্সিয়াল টাইমসের সাম্প্রতিক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অ্যানথ্রপিক বর্তমানে পেশাদার আইনজীবীদের কাছ থেকে পরামর্শ নিচ্ছে, যাতে এই এআই এজেন্টগুলো সব ধরনের আইনি ও নৈতিক সীমার মধ্যে থেকে ব্যবহারকারীর সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে পারে। বর্তমানে এআই এজেন্টকে ঠিক কতটুকু স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হবে এবং কোন পরিস্থিতিতে সরাসরি মালিকের অনুমতি নিতে হবে, তা নির্ধারণের প্রক্রিয়া চলছে।

এই এআই এজেন্টের কার্যপদ্ধতি সম্পর্কে ধারণা দিয়ে বলা হয়েছে, ধরুন একজন ক্রেতা কম মূল্যে ল্যাপটপ কিনতে চান। তখন এই এআই এজেন্ট শুধু বিভিন্ন প্ল্যাটফর্মের দামের তুলনাই করবে না, বরং বিক্রেতার এআই এজেন্টের সঙ্গে সরাসরি যোগাযোগ করে দরদাম করার চেষ্টা করবে। একই প্রক্রিয়ায় বাসাভাড়ার শর্ত, গ্রাহকসেবা এবং চাকরির বেতন নিয়েও দরকষাকষি করতে পারবে এটি।

তবে বিশ্লেষকরা এতে একটি বড় চ্যালেঞ্জের কথা ভাবছেন। ক্রেতার এআই যেমন সর্বোচ্চ কম দাম নির্ধারণ করতে চাইবে, তেমনি বিক্রেতার এআই চেষ্টা করবে সর্বোচ্চ দামে পণ্য বিক্রি করতে। এই পরিস্থিতি সামাল দিতে অ্যানথ্রপিক ‘দরকষাকষির নীতি’ (Negotiation Norms) চালুর পরিকল্পনা করছে। প্রয়োজনে ব্যবহারকারীর স্বাক্ষরযুক্ত সনদের মাধ্যমে এআই এজেন্টের ক্ষমতার সীমা নির্দিষ্ট করে দেওয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে।

অ্যানথ্রপিকের গত সেপ্টেম্বরের এক গবেষণায় দেখা গেছে, বাজারে ভার্চ্যুয়ালি বই কেনাবেচার ক্ষেত্রে যেসব এআই এজেন্টকে বেশ কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল, তারা অপেক্ষাকৃত লাভজনক চুক্তি করতে পেরেছে। অন্যদিকে, নমনীয় এআই এজেন্টগুলো সমঝোতার তাগিতে নিজেদের কিছু সুবিধা ছেড়ে দিয়েছে। এদিকে হার্ভার্ড বিজনেস স্কুলের সহকারী অধ্যাপক মিশেল ভাকারো ১ লাখ ৮০ হাজারেরও বেশি এআই সমঝোতার ওপর গবেষণা চালিয়ে দেখেছেন, অনেক ক্ষেত্রে একটি এআই প্রযুক্তি কৌশলে অন্য এআইয়ের গোপন তথ্য বের করার অপচেষ্টা চালায়, যা ‘প্রম্পট ইনজেকশন’ নামে পরিচিত।

বিশেষজ্ঞদের মতে, এ প্রযুক্তি সাধারণ মানুষের নাগালের ভেতর আসলে তারা কোনো পেশাদার সহায়তা ছাড়াই বাজারে ভালো সুযোগ বা ছাড় পাবেন। কিন্তু এই প্রযুক্তি যদি কেবল ধনকুবের বা বৃহৎ করপোরেট প্রতিষ্ঠানের কবজায় থাকে, তবে বাজারে বৈষম্য সৃষ্টির শঙ্কা থেকেই যায়। যেহেতু মানুষের হয়ে লেনদেন ও সিদ্ধান্ত নেওয়ার আইনি কাঠামো এখনো পুরোপুরি তৈরি হয়নি, তাই ভবিষ্যতে এআইকে আরও বুদ্ধিমান করার পাশাপাশি এর কাজের সীমা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করাই এখন অ্যানথ্রপিকের প্রধান লক্ষ্য।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের চরম দুর্ভোগ

সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ স্টেশনে দীর্ঘ সময় ট্রেন চলাচল ব্যাহত…

16 minutes ago

ঢাকায় পা রাখল ওয়েস্ট ইন্ডিজ, শুরু হচ্ছে টেস্ট সিরিজের লড়াই

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে রোববার ঢাকায় পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এবারের সফরে…

17 minutes ago

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর আদায়ের নির্দেশ স্থগিত

ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে পাঁচ করবর্ষের বকেয়া ৬৬৬ কোটি টাকার বেশি কর…

36 minutes ago

বেতাগীতে অপরাধীদের কোনো ছাড় নয়: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বেতাগীতে কোনো…

59 minutes ago

৯৯ বছর বয়সে বিমানের ডানায় দাঁড়িয়ে বিশ্ব রেকর্ড গড়লেন হেলগা

বিমানের ডানায় দাঁড়িয়ে ওড়ার দুঃসাহসিক কীর্তি ‘উইং ওয়াক’ সম্পন্ন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন…

1 hour ago

পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, তদন্তের আশ্বাস ডিবি প্রধানের

রাজধানীর গেণ্ডারিয়ায় পিস্তল হাতে মাদকবিরোধী অভিযানের ভিডিও ভাইরাল হওয়ার পর মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের বিরুদ্ধে…

2 hours ago

This website uses cookies.