Header Premium (728×90)

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর আদায়ের নির্দেশ স্থগিত

ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছে পাওনা ৬৬৬ কোটি টাকারও বেশি বকেয়া কর দ্রুত আদায়ের বিষয়ে হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার (১৮ অক্টোবর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ প্রদান করেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকার বেশি কর পরিশোধের জন্য হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন, তার বিরুদ্ধে গ্রামীণ কল্যাণ আপিল বিভাগে আবেদন করে। প্রতিষ্ঠানটির আবেদনের প্রেক্ষিতে আদালত হাইকোর্টের সেই আদেশের অংশটি স্থগিত করেন।

এর আগে, গত ১২ অক্টোবর হাইকোর্ট পাঁচ করবর্ষের বকেয়া ৬৬৬ কোটি টাকার বেশি কর আদায়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের করা দুটি রিট খারিজের পূর্ণাঙ্গ রায়ে ওই নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায় দুটি প্রকাশিত হয়। এর আগে গত ১০ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট দুটি খারিজ করেছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

শেরেবাংলা নগরে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা

আবদুল গণি রোডের বর্তমান বাংলাদেশ সচিবালয় স্থানান্তরিত হতে যাচ্ছে শেরেবাংলা নগরে। ২০২৯ সাল থেকে নতুন…

10 minutes ago

শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের চরম দুর্ভোগ

সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ স্টেশনে দীর্ঘ সময় ট্রেন চলাচল ব্যাহত…

31 minutes ago

ঢাকায় পা রাখল ওয়েস্ট ইন্ডিজ, শুরু হচ্ছে টেস্ট সিরিজের লড়াই

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে রোববার ঢাকায় পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এবারের সফরে…

32 minutes ago

চাকরির বেতন ও বাসা ভাড়া নির্ধারণে মানুষের হয়ে লড়বে এআই

চাকরির বেতন, বাসা ভাড়া ও ল্যাপটপের দাম কমানোর মতো দরকষাকষির কাজ মানুষের হয়ে করার জন্য…

1 hour ago

বেতাগীতে অপরাধীদের কোনো ছাড় নয়: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বেতাগীতে কোনো…

1 hour ago

৯৯ বছর বয়সে বিমানের ডানায় দাঁড়িয়ে বিশ্ব রেকর্ড গড়লেন হেলগা

বিমানের ডানায় দাঁড়িয়ে ওড়ার দুঃসাহসিক কীর্তি ‘উইং ওয়াক’ সম্পন্ন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন…

2 hours ago

This website uses cookies.