ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের টাইমস স্কোয়ারে প্রবাসী বাঙালির জমজমাট দুর্গোৎসব ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবনে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হাইতিতে জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের অগ্রবর্তী দল বাংলাদেশের কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির ৪৫তম বিসিএস গেজেট থেকে বাদ পড়াদের শাহবাগে আত্মাহুতির হুমকি ২০২৭ সালের মধ্যে জাপানকে টপকে চতুর্থ অর্থনীতি হচ্ছে ভারত নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা অপরাধ করলে শাস্তি পেতেই হবে: এসআরবি ডিজি যুদ্ধ বন্ধে ইউক্রেনের অনীহাই বড় বাধা: ক্রেমলিন

কেনিয়ার গ্রামে স্বর্ণের সন্ধান: ভাগ্য বদলের আশায় হাজারো মানুষের ভিড়

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববাজারে গত দুই বছরে স্বর্ণের দাম রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বিলাসিতার এই মহামূল্যবান ধাতু যদি বিনামূল্যে পাওয়ার সুযোগ তৈরি হয়, তবে কী ঘটতে পারে? ঠিক এমন এক অবিশ্বাস্য পরিস্থিতির সাক্ষী এখন কেনিয়ার পশ্চিম পকোট কাউন্টির কাপেনগুরিয়া নির্বাচনি এলাকার কানিয়ারকওয়াত অঞ্চলের 'চেপোরোর' নামের একটি ছোট্ট গ্রাম। গত দুই সপ্তাহ ধরে সেখানে স্বর্ণ পাওয়ার আশায় ভিড় করছেন হাজার হাজার মানুষ।

এই 'গোল্ড রাশ' বা স্বর্ণ খোঁজার হিড়িক হঠাৎ করেই শুরু হয়েছে। বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, এই উন্মাদনার পেছনে রয়েছে ৩৩ বছর বয়সি এক ছাগল পালক মানাসে লোমাচার। কয়েক সপ্তাহ আগে নিজের হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে গিয়ে তিনি নদীর তীরে একদল নারীকে বালু থেকে স্বর্ণ ছাঁকার কাজ করতে দেখেন। লোমাচার জানান, তিনি তাদের সঙ্গে যোগ দেন এবং তখনই তারা নিশ্চিত হন যে এই অঞ্চলে সত্যিই স্বর্ণ রয়েছে।

মানাসে লোমাচার সেখানে মাত্র ৩ গ্রাম ওজনের একটি স্বর্ণের টুকরো খুঁজে পান, যা তিনি কয়েক সপ্তাহ আগে ৩৬ হাজার কেনীয় শিলিংয়ে (প্রায় ২৬,৬১৫ ভারতীয় রুপি) বিক্রি করেন। লোমাচারের দাবি, তার এই আবিষ্কারের খবর ছড়িয়ে পড়ার পরেই শান্ত গ্রামটিতে মানুষের ঢল নামে। তবে এই একটি আবিষ্কারই এত বড় উন্মাদনার কারণ, নাকি সম্প্রতি আরও স্বর্ণ পাওয়া গেছে—তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। ভাগ্য পরিবর্তনের আশায় দিন-রাত হাজার হাজার মানুষ নদীর বালুচরে স্বর্ণের সন্ধানে পরিশ্রম করে চলেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

কেনিয়ার গ্রামে স্বর্ণের সন্ধান: ভাগ্য বদলের আশায় হাজারো মানুষের ভিড়

আপডেট সময় : ০৯:০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬