Header Premium (728×90)

মোজতবা খামেনির নতুন ভিডিও প্রকাশ, স্বাস্থ্যের অবস্থা নিয়ে জল্পনা

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির একটি নতুন ভিডিও সামনে এসেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি ভিডিওটি প্রকাশ করেছে। দীর্ঘ কয়েক মাস ধরে মোজতবা খামেনির শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল, যার মধ্যেই এই ভিডিওটি প্রকাশিত হলো। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে রোববার (৯ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ফেব্রুয়ারিতে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় তার বাবা ও পূর্বসূরি আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। ১২ সেকেন্ডের এই সংক্ষিপ্ত ভিডিওটিতে তাকে সুস্থ অবস্থায় দেখা গেছে এবং তাকে তার চারপাশে থাকা লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে ভিডিওটি কোথায় এবং কখন ধারণ করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ২০ মার্চ ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি তার একটি ভিডিও শেয়ার করেছিল। সে সময় এক্স-এ দেওয়া এক পোস্টে জানানো হয়েছিল যে, প্রথমবারের মতো আয়াতুল্লাহ মোজতবা খামেনির ধর্মীয় বিজ্ঞান শিক্ষার ভিডিও প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারির হামলায় মোজতবা মুখ ও পায়ে গুরুতর আঘাত পেয়েছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

তুরস্ককে ৪-১ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগে জয়ে ফিরল ইতালি

বেলজিয়ামের কাছে হারের ধাক্কা সামলে উয়েফা নেশনস লিগে জয়ে ফিরেছে ইতালি। গ্রুপ ‘এ’-এর ম্যাচে তুরস্ককে…

4 minutes ago

টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে…

11 minutes ago

ভ্যাট রিটার্ন দাখিলে তিন মাসের সুবিধা বাতিল করল সরকার

ব্যবসায়ীদের জন্য প্রতি তিন মাস পর পর ভ্যাট রিটার্ন দাখিল ও কর পরিশোধের সুবিধা বাতিল…

19 minutes ago

মাঠে না নেমেই সেমিফাইনালে বাংলাদেশ

টানা বৃষ্টির কারণে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। র‍্যাঙ্কিংয়ে…

31 minutes ago

ওলিসের শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স

উয়েফা নেশনস লিগের ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। বদলি হিসেবে নামা মাইকেল ওলিসের ৮৮…

44 minutes ago

মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে সীমিত পরিসরে ফিরল টিকাদান কার্যক্রম

রাজধানীর মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের পর সীমিত পরিসরে আবারও স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম…

1 hour ago

This website uses cookies.