Header Premium (728×90)

Categories: জাতীয়

টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন সংলগ্ন কালভার্ট এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাতে বাসায় ফিরছিলেন জয়। পথে টঙ্গী রেলওয়ে স্টেশন কালভার্ট এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই জয়ের মৃত্যু হয়। পরে খবর পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

এই হত্যাকাণ্ডের বিষয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) নূর আলম হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার মূল রহস্য উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে বলেও জানান তিনি।

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ০৪আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ০৫

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

যুক্তরাষ্ট্রের হুমকির মুখে অস্ত্র হাতে নিচ্ছেন ইরানি নারীরা

যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের নারীরা অস্ত্র হাতে তুলে নিচ্ছেন। রাজধানী তেহরানে আয়োজিত এক কর্মসূচির অংশ…

7 minutes ago

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) সরবরাহ আগামী অক্টোবর থেকে শুরু…

17 minutes ago

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল অপরিশোধিত তেলের দাম

মধ্যপ্রাচ্যে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো অপরিশোধিত তেলের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের…

23 minutes ago

কুমিল্লায় পুলিশের রাতভর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪

কুমিল্লার ১৮টি থানায় একযোগে রাতভর কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করেছে জেলা…

35 minutes ago

ঘনীভূত গভীর নিম্নচাপ, চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত…

36 minutes ago

তুরস্ককে ৪-১ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগে জয়ে ফিরল ইতালি

বেলজিয়ামের কাছে হারের ধাক্কা সামলে উয়েফা নেশনস লিগে জয়ে ফিরেছে ইতালি। গ্রুপ ‘এ’-এর ম্যাচে তুরস্ককে…

43 minutes ago

This website uses cookies.