Header Premium (728×90)

মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে সীমিত পরিসরে ফিরল টিকাদান কার্যক্রম

রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের ঘটনার পর আবারও সীমিত পরিসরে স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সেন্টারের একটি কক্ষে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হামের টিকাসহ নিয়মিত টিকাদান কার্যক্রম পুনরায় চালু করা হয়।

এর আগে ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশে সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সেন্টারের প্রধান ফটক খুলে দেওয়া হয়। এরপর সেন্টারের ভেতর ও সামনের অংশে পড়ে থাকা ইটপাথরসহ ভাঙচুরের অন্যান্য মালামাল সরিয়ে পরিষ্কার করা হয়। সকাল সাড়ে ১১টার দিকে দেখা যায়, সেন্টারের গেট খোলা রয়েছে এবং স্বাস্থ্যসেবা চালুর প্রস্তুতি হিসেবে অন্যান্য কক্ষে টেবিল-চেয়ার গোছানোর কাজ চলছে।

সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার জানান, প্রতিমন্ত্রীর নির্দেশে গেট খোলার পর ভাঙচুরের মালামাল সরিয়ে সীমিত আকারে কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং যারা এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন, তাদেরসহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এদিকে, টিকা নিতে আসা অভিভাবকরা স্বস্তি প্রকাশ করেছেন। রেশমা নামে এক মা জানান, এলাকার সবাই এই সেন্টার থেকেই টিকা নেন, তিনি তার ছয় মাস বয়সী মেয়েকে প্রথমবার টিকা দিতে এসেছেন। লিলি বেগম নামে আরেকজন জানান, তার ছেলেমেয়েদের পর এখন নাতনিকেও তিনি এই সেন্টারেই টিকা দিতে নিয়ে এসেছেন।

অন্যদিকে, সোমবার সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রাড্ডা সেন্টার পরিদর্শনে আসেন। আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ সময় বলেন, প্রশাসনের ভেতরে কোনো ধরনের দলীয় প্রভাব বা অনিয়ম থাকলে তা চিহ্নিত করতে হবে। পাশাপাশি জননিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও কঠোর অবস্থান প্রত্যাশা করেন তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে…

4 minutes ago

ভ্যাট রিটার্ন দাখিলে তিন মাসের সুবিধা বাতিল করল সরকার

ব্যবসায়ীদের জন্য প্রতি তিন মাস পর পর ভ্যাট রিটার্ন দাখিল ও কর পরিশোধের সুবিধা বাতিল…

12 minutes ago

মাঠে না নেমেই সেমিফাইনালে বাংলাদেশ

টানা বৃষ্টির কারণে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। র‍্যাঙ্কিংয়ে…

25 minutes ago

ওলিসের শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স

উয়েফা নেশনস লিগের ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। বদলি হিসেবে নামা মাইকেল ওলিসের ৮৮…

37 minutes ago

সালমান মুক্তাদিরের স্টুডিও ও রাড্ডা ক্লিনিকে হামলা: নেপথ্যের হোতারা এখনো অধরা

রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে হামলা ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর এবং মিরপুরের…

57 minutes ago

চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন মেহেদী শাহরিয়ার

চুয়াডাঙ্গা জেলার ৩২তম পুলিশ সুপার (এসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মেহেদী শাহরিয়ার। সোমবার বিকেলে…

1 hour ago

This website uses cookies.