Header Premium (728×90)

ওলিসের শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স

ব্রাসেলসে অনুষ্ঠিত উয়েফা নেশনস লিগের ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল চরম উত্তেজনা। ম্যাচে দুবার বল পোস্টে লাগে, একবার গোললাইন থেকে বল ফিরিয়ে দেয় বেলজিয়ামের রক্ষণভাগ, আর অন্যবার গোলরক্ষক মাইক মাইনিওঁর দুর্দান্ত নৈপুণ্যে রক্ষা পায় ফ্রান্স। শেষ পর্যন্ত ম্যাচের ৮৮ মিনিটে বদলি ফরোয়ার্ড মাইকেল ওলিসের একমাত্র গোলে জয় নিশ্চিত করে ফরাসিরা। এই জয়ের মাধ্যমে ফ্রান্সের কোচ হিসেবে নিজের প্রথম দুই ম্যাচেই একই ব্যবধানে জয়ের স্বাদ পেলেন জিনেদিন জিদান।

এর আগে তুরস্কের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে কিলিয়ান এমবাপ্পে জাতীয় দল ছেড়ে রিয়াল মাদ্রিদে ফিরে যাওয়ায় একাদশে পরিবর্তন আনা বাধ্যতামূলক ছিল জিদানের জন্য। তবে বেলজিয়ামের বিপক্ষে তিনি শুধু একটি নয়, শুরুর একাদশে মোট নয়টি পরিবর্তন আনেন। এই ম্যাচে ফরাসি জার্সিতে অভিষেক ঘটে তিন খেলোয়াড়ের—আঁদি দিউফ, জেহেমি জ্যাকে ও লুকা দা কুইয়া। ২০১০ সালের আগস্টের পর এই প্রথম ফ্রান্সের কোনো ম্যাচে একসঙ্গে তিন বা তার বেশি খেলোয়াড়ের অভিষেক হলো।

এমবাপ্পেবিহীন আক্রমণভাগ শুরু থেকেই বেলজিয়ামের রক্ষণে চাপ সৃষ্টি করে। ম্যাচের ১২ মিনিটে বক্সের ভেতর তিন ডিফেন্ডারকে কাটিয়ে দেজিরে দুয়ের নেওয়া শটটি ক্রসবারে লেগে ফিরে আসে। প্রথমার্ধের শেষ দিকে ব্রাডলি বারকোলা বেলজিয়ামের বক্সে পড়ে গেলে পেনাল্টটির আবেদন করে ফ্রান্স, কিন্তু রেফারি সেই আবেদন নাকচ করে দেন।

দ্বিতীয়ার্ধেও ফ্রান্সের আক্রমণের ধার কমেনি, তবে গোল না আসায় নিয়মিত একাদশের খেলোয়াড়দের বেঞ্চ থেকে নামাতে শুরু করেন জিদান। ৬৭ মিনিটে উসমান দেম্বেলে এবং ৭৭ মিনিটে রায়ান শেরকি ও ওলিসেকে মাঠে নামানো হয়। এর মধ্যে বেলজিয়ামও নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণ চালায়। ৭৩ মিনিটে তারা ম্যাচে প্রথমবারের মতো লক্ষ্যে শট নেয়। দদি লুকেবাকিওর সেই শটটি গোলরক্ষক মাইনিওঁ এগিয়ে এসে না থামালে পিছিয়ে পড়তে পারত ফ্রান্স।

অবশেষে ৮৮ মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন বদলি খেলোয়াড়েরা। শেরকির ক্রস নিজেদের অর্ধে বুক দিয়ে নিয়ন্ত্রণে নেন ওলিসে। এরপর গতি দিয়ে এক ডিফেন্ডারকে পেছনে ফেলে বক্সে ঢুকে পড়েন। বেলজিয়ামের দুই খেলোয়াড় তাঁকে থামানোর চেষ্টা করলেও ওলিসে বাঁ পায়ের নিচু শটে বল জালে জড়ান। এই গোলের ধরন ও দীর্ঘ অপেক্ষার অবসান হওয়ায় ফ্রান্স কোচ জিদানের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

পুরো ম্যাচে ফ্রান্সের নেওয়া ১৮টি শটের মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। অন্যদিকে বেলজিয়ামের ১২টি শটের মধ্যে মাত্র দুটি ছিল লক্ষ্যে, যার দুটিই তারা নেয় ম্যাচের শেষ ২০ মিনিটে। এই জয়ের পর উয়েফা নেশনস লিগের ‘এ’ গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স। ৩ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে বেলজিয়াম ও ইতালি। আর দুই ম্যাচেই হেরে চতুর্থ স্থানে রয়েছে তুরস্ক। গ্রুপের অন্য ম্যাচে তুরস্ককে হারিয়ে জয়ে ফিরেছে ইতালি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

যুক্তরাষ্ট্রের হুমকির মুখে অস্ত্র হাতে নিচ্ছেন ইরানি নারীরা

যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের নারীরা অস্ত্র হাতে তুলে নিচ্ছেন। রাজধানী তেহরানে আয়োজিত এক কর্মসূচির অংশ…

8 minutes ago

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) সরবরাহ আগামী অক্টোবর থেকে শুরু…

18 minutes ago

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল অপরিশোধিত তেলের দাম

মধ্যপ্রাচ্যে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো অপরিশোধিত তেলের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের…

24 minutes ago

কুমিল্লায় পুলিশের রাতভর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪

কুমিল্লার ১৮টি থানায় একযোগে রাতভর কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করেছে জেলা…

36 minutes ago

ঘনীভূত গভীর নিম্নচাপ, চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত…

37 minutes ago

তুরস্ককে ৪-১ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগে জয়ে ফিরল ইতালি

বেলজিয়ামের কাছে হারের ধাক্কা সামলে উয়েফা নেশনস লিগে জয়ে ফিরেছে ইতালি। গ্রুপ ‘এ’-এর ম্যাচে তুরস্ককে…

44 minutes ago

This website uses cookies.