ভারতের বিহারের রাজনীতিতে বড় ধরনের অঘটন ঘটিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। গত ৩০ জুলাই অনুষ্ঠিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে তিনি তার নতুন দল ‘জনসুরাজ পার্টি’র হয়ে জয়লাভ করেছেন। এই জয় বিজেপির জন্য একটি বড় ধাক্কা, কারণ বাঁকিপুর আসনটি এতদিন দলটির শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত ছিল।
নির্বাচনী ফলাফলে দেখা গেছে, প্রশান্ত কিশোর ৬৩ হাজারের বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী নীরজ কুমার পেয়েছেন প্রায় ৪৫ হাজার ভোট। অর্থাৎ, প্রশান্ত কিশোর ১৯ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন। এছাড়া আরজেডি প্রার্থী রেখা কুমারী পেয়েছেন প্রায় ১৫ হাজার ভোট।
বাঁকিপুর আসনটি দীর্ঘ সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের দখলে ছিল। তিনি রাজ্যসভায় যাওয়ার পর আসনটি শূন্য হলে উপনির্বাচনের প্রয়োজন হয়। ১৯৯৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত চারবার এই আসনে জয়ী হয়েছিলেন নিতিনের পিতা নবীন কিশোর প্রসাদ সিন্হা। এরপর ২০০৮ সালের আসন পুনর্বিন্যাসের পর ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা চারবার জয়ী হন নিতিন নবীন। পটনা সাহিব লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই আসনে বিজেপির এটিই প্রথম পরাজয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিট পরীক্ষার প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনের পর এটিই ছিল বিজেপির প্রথম বড় নির্বাচনী পরীক্ষা। দিল্লির যন্তর মন্তরের পর বিহারে এই আন্দোলনের প্রভাব ছিল সবচেয়ে বেশি, যা ভোটের ফলে স্পষ্ট। বিজেপির রাজ্য নেতৃত্ব এই পরাজয় স্বীকার করে নিয়ে জানিয়েছে, প্রশ্নফাঁস ও দুর্নীতিবিরোধী আন্দোলনের প্রভাব এই উপনির্বাচনে পড়েছে।
প্রশান্ত কিশোর তার নির্বাচনী প্রচারণায় বিহারের তরুণদের ভবিষ্যৎ, পরিযায়ী শ্রমিকদের দুর্দশা, কর্মসংস্থানের অভাব এবং জাত-ধর্মের বৈষম্যের মতো বিষয়গুলোকে সামনে এনেছিলেন। বাঁকিপুরের এই জয়কে তিনি বিহারের মানুষের জয় হিসেবে অভিহিত করেছেন। তার মতে, এই ফলাফল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি বার্তা যে, মানুষ এখন যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব চায়।
উল্লেখ্য, শুধু বিহার নয়, ভারতের আরও দুটি বিধানসভা উপনির্বাচনেও বিজেপির ভোট কমেছে। মধ্যপ্রদেশের দতিয়া আসনে কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম সিং জয়ী হয়েছেন এবং গুজরাটের মঞ্জলপুর আসনে বিজেপি জয়ী হলেও তাদের ভোটের হার কমেছে। বিশ্লেষকদের মতে, এই উপনির্বাচনের ফল বিজেপির জন্য একটি সতর্কবার্তা এবং প্রশান্ত কিশোরের জন্য রাজনীতির ময়দানে নতুন করে আত্মপ্রকাশের ইঙ্গিত।
২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে তৈরি পোশাক রপ্তানি আয় ১.৯২ শতাংশ কমে ৩.৮৯ বিলিয়ন ডলারে…
বিশ্বের বিভিন্ন দেশে উন্নত নজরদারি প্রযুক্তি ও স্পাইওয়্যার সরবরাহের মাধ্যমে ইসরাইল স্বৈরতান্ত্রিক সরকারগুলোর গুরুত্বপূর্ণ মিত্রে…
ফরিদপুর সদরের কানাইপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে সোয়াদ মোল্লা নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।…
অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠীর অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদ্যুৎ…
ঢাকার কেরানীগঞ্জে রাসায়নিক কারখানার আড়ালে গড়ে ওঠা ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র্যাব-২। অভিযানে ১৯…
ঢাকার উত্তরখানে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার পৃথক দুই মামলায়…
This website uses cookies.