ঢাকার কেরানীগঞ্জে একটি রাসায়নিক কারখানার আড়ালে পরিচালিত ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। অভিযানে ১৯ হাজার পিস প্রস্তুত ইয়াবা এবং বিপুল পরিমাণ ইয়াবা তৈরির কাঁচামাল ও যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। এই ঘটনায় কারখানার মালিক নাসির হোসেনকে (৪০) হাতেনাতে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (৩ আগস্ট) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের সাবান ফ্যাক্টরি সড়ক এলাকার মদিনা কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-২-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) নাজমুল হাসান এই অভিযানের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে ফয়সাল ইসলাম মিঠু নামে এক মাদক কারবারিকে ১১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই কারখানায় অভিযান চালানো হয়।
সংবাদ সম্মেলনে র্যাব অধিনায়ক জানান, মদিনা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ‘নাছির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লি’ নামক প্রতিষ্ঠানের আড়ালে প্রায় ১০ বছর ধরে ইয়াবা উৎপাদন করে আসছিলেন নাসির হোসেন। নাসির জিজ্ঞাসাবাদে নিজেকে ইয়াবা তৈরিতে দক্ষ কারিগর ও কেমিস্ট হিসেবে দাবি করেছেন। তিনি কারখানাটি কিনে সেখানে গোপনে ইয়াবা উৎপাদন করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলে স্বীকার করেছেন।
র্যাব-২-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত নাসিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। এছাড়া এই মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে তৈরি পোশাক রপ্তানি আয় ১.৯২ শতাংশ কমে ৩.৮৯ বিলিয়ন ডলারে…
বিশ্বের বিভিন্ন দেশে উন্নত নজরদারি প্রযুক্তি ও স্পাইওয়্যার সরবরাহের মাধ্যমে ইসরাইল স্বৈরতান্ত্রিক সরকারগুলোর গুরুত্বপূর্ণ মিত্রে…
ফরিদপুর সদরের কানাইপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে সোয়াদ মোল্লা নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।…
অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠীর অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদ্যুৎ…
ঢাকার উত্তরখানে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার পৃথক দুই মামলায়…
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতের মাটিতে অবস্থান করে রাজনৈতিক কার্যক্রম বা বক্তব্য দিতে না…
This website uses cookies.