Header Premium (728×90)

Categories: সারাদেশ

ফরিদপুরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত

ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের আখ সেন্টারের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সোয়াদ মোল্লা (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত সোয়াদ কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের হাটগোবিন্দপুর গ্রামের বাসিন্দা এবং হাটগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান মোল্লার ছেলে।

দুর্ঘটনায় সোয়াদের সাথে থাকা তামিম ও শাওন নামে আরও দুই সহপাঠী আহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তারা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের সহপাঠীদের কাছ থেকে জানা যায়, দুপুর দেড়টার দিকে স্কুল ছুটি হওয়ার পর তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল। বিকেলে ফরিদপুর থেকে ফেরার পথে কানাইপুরের একটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল ভরে তারা কানাইপুর বাজারের দিকে মহাসড়কে উঠছিল। এ সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইকের পেছনে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে সোয়াদ ছিটকে মহাসড়কের ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, ‘‘একটি ইজিবাইকের সাথে মোটরসাইকেলটির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় একজন। অপর দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’’

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…

14 minutes ago

টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের

নিউইয়র্কে এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি…

15 minutes ago

স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার

কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…

18 minutes ago

আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা

আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…

22 minutes ago

দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের

কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…

37 minutes ago

বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ

বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…

1 hour ago

This website uses cookies.