Header Premium (728×90)

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৭ জন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সোমবার (৩ আগস্ট) দেওয়া তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। নতুন করে মৃত্যুবরণ করা তিন শিশুর মধ্যে দুইজন সিলেট বিভাগের এবং একজন ঢাকা বিভাগের বাসিন্দা।

চলতি বছর এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪৭ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৭৫১ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১১৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা ১৬ হাজার ৪০৮ জনে উন্নীত হয়েছে। একই সময়ে ৯৬৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে, যার ফলে সন্দেহভাজন হামের সংক্রমণের সংখ্যা চলতি বছরে বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৩১ হাজার ৫০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে হামের প্রকোপ নিয়ন্ত্রণে নজরদারি ও টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

অর্থবছরের শুরুতেই তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক ধাক্কা

২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে তৈরি পোশাক রপ্তানি আয় ১.৯২ শতাংশ কমে ৩.৮৯ বিলিয়ন ডলারে…

16 minutes ago

স্বৈরশাসকদের ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠছে ইসরাইল: নজরদারি প্রযুক্তি ও কূটনীতি

বিশ্বের বিভিন্ন দেশে উন্নত নজরদারি প্রযুক্তি ও স্পাইওয়্যার সরবরাহের মাধ্যমে ইসরাইল স্বৈরতান্ত্রিক সরকারগুলোর গুরুত্বপূর্ণ মিত্রে…

19 minutes ago

ফরিদপুরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত

ফরিদপুর সদরের কানাইপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে সোয়াদ মোল্লা নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।…

31 minutes ago

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারে কড়া হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠীর অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদ্যুৎ…

1 hour ago

কেরানীগঞ্জে রাসায়নিক কারখানার আড়ালে ইয়াবা উৎপাদন, মালিক গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে রাসায়নিক কারখানার আড়ালে গড়ে ওঠা ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব-২। অভিযানে ১৯…

1 hour ago

উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা: কর্নেল জাকিরসহ ২২ জনের জামিন

ঢাকার উত্তরখানে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার পৃথক দুই মামলায়…

1 hour ago

This website uses cookies.